বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন

শিরোনাম
১৮ বছর পর বাড়ি ফিরলেন বাদল ফরাজি, নিজ হাতে খাওয়ালেন মা ভাঙাচোরা ভ্যানের কষ্ট ঘুচল সহপাঠীদের ভালোবাসায় তাঁর সঙ্গে কোনো আলোচনা হবে না, আলোচনা হবে ভারতের সঙ্গে চীনের মহাকাশ স্টেশনে প্রথম বিদেশি হিসেবে যাচ্ছেন পাকিস্তানি পাইলট মির্জাপুরে দুই রাতে ১২ ট্রান্সফরমার চুরি, সেচ নিয়ে দুশ্চিন্তায় কৃষক ৩ হাজার ১৫০ হীরার মুকুট ছাড়াও কী কী পাবেন মিস ইউনিভার্স ২০২৬ আনন্দ-উল্লাসে মণিপুরিদের রাস উৎসব উদ্‌যাপন ফলকে স্ত্রীরও নাম, সমালোচনার মুখে সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার বেরোবি সাংবাদিকদের নিয়ে পিআইবির তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু ইসলামাবাদে পাকিস্তান ও বাংলাদেশের স্পিকারের বৈঠক, সম্পর্ক জোরদারের অঙ্গীকার

নড়াইলে বৃদ্ধকে কুপিয়ে হত্যা

স্টাফ করসপন্ডেন্ট নড়াইল: নড়াইল সদর উপজেলায় কিশোরদের ফুটবল খেলাকে নিয়ে বিরোধের জেরে মোস্তাফা কাজী (৬৪) নামে এক বৃদ্ধকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে ও হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের লোকজনদের বিরুদ্ধে।

শুক্রবার (৩ জুলাই) বিকেল সাড়ে ৩ টার দিকে সদর উপজেলার ভদ্রবিলা ইউনিয়নের মহারাগ গ্রামে এ ঘটনা ঘটে।
নড়াইল সদর থানার ওসি অজয় কুমার কুন্ডু বিষয়টি নিশ্চিত করছেন।
নিহত মোস্তফা কাজী উপজেলার ভদ্রবিলা ইউনিয়নের পলাইডাঙ্গা গ্রামের মৃত আলমাস কাজীর ছেলে। তিনি কয়েক বছর আগে পলাইডাঙ্গা গ্রাম থেকে একই ইউনিয়নের মহারাগ গ্রামে বাড়ি করে স্থায়ীভাবে ভাবে বসবাস কর আসছেন।

স্বজন ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার (২৯ জুন) বিকেলে উপজেলার ভদ্রবিলা বাজারের পাশে প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ফুটবল খেলাকে কেন্দ্র দুই গ্রামের কিশোররা মারামারি করে। এ নিয়ে বৃহস্পতিবার (২ জুলাই) বিকেলেও দুইপক্ষের কিশোরেরা মারামারিতে জড়ায়। পরে দু’পক্ষের লোকজন তাদের থামিয়ে শুক্রবার বিকেলে ভদ্রবিলা বাজারে বসে মীমাংসা আশ্বাস দিলে দু’পক্ষ মেনে নেয়। শুক্রবার বিকেল সাড়ে ৩ টার দিকে নিহত মোস্তফা কাজী বাড়ি থেকে মীমাংসা সালিশে ভদ্রবিলা বাজারে যাওয়ার জন্য রওনা হন। পথে প্রতিপক্ষের লোকজন তাকে একা পেয়ে এলোপাতাড়ি কুপিয়ে ও হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর জখম করে। পরে স্থানীয় লোকজন ও স্বজনরা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নড়াইল সদর থানারওসি অজয় কুমার কুন্ডু বলেন, ওই এলাকার পরিবেশ নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়া এ ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: