বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন

শিরোনাম
ফুটপাত দখলকারীদের নাম শুনে ওসিকে ফোন দিলেন প্রশাসক, বললেন ‘ওদেরকে ধরবা আজকে’ দেয়ালে শেখ মুজিবের ছবি, প্রধান শিক্ষকের কক্ষে তালা গোপালগঞ্জে নির্মানাধীন নারীর বাড়ি গুঁড়িয়ে দিয়ে লুটপাট, ভুক্তভোগী পরিবারে চরম আতঙ্ক কালিয়াকৈরে মজুরি বোর্ডের ১৭হাজার টাকা প্রত্যাখ্যান করে ন্যূনতম ৩০ হাজার টাকা করার দাবি শ্রমিকের বাংলাদেশকে ইসলামি অর্থায়নের আঞ্চলিক কেন্দ্র হিসেবে গড়ার পরামর্শ বিশেষজ্ঞদের নানক–নাছিমদের আগরতলায় অবস্থানের খবর, বিএনপির বিক্ষোভ সাবেক সচিবসহ ৯৭ জনের ব্যাংক হিসাব জব্দ, তালিকায় আছেন কারা ঐক্যবদ্ধভাবে ফ্যাসিবাদী তৎপরতা রুখে দিতে হবে: কুমিল্লায় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী দর মূল্যায়নকারী প্রতিষ্ঠান যুক্ত হবে প্রকল্পে, বিশেষজ্ঞও রাখা হবে ইসরায়েল নিয়ে অবস্থানের কারণে জার্মান রাজনীতিককে বহিষ্কার করল দল

নড়াইলে ইয়াবা ও গাঁজাসহ ৪ জন আটক বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানা

স্টাফ করসপন্ডেন্ট নড়াইল: নড়াইলের লোহাগড়ায় ইয়াবা ও গাঁজাসহ চারজনকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। পরে ভ্রাম্যমাণ আদালত তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেন।

শুক্রবার (১০ জুলাই) নড়াইল জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক আব্দুল মান্নান বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গতকাল বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেলে উপজেলার পাঁচুড়িয়া ও এড়েন্দা বাসস্ট্যান্ড এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন- লোহাগড়া উপজেলার পদ্দবিলা গ্রামের মৃত রাজা মিয়া শেখের ছেলে নাহিদ শেখ (২৮), ঈশানগাতী গ্রামের ওলিয়ার শেখের ছেলে সাইফ শেখ (২৩), পাঁচুড়িয়া গ্রামের মৃত চাঁন মিয়া শেখের ছেলে ইউসুফ শেখ (৪২) এবং কলাগাছী গ্রামের সমীর সরকারের ছেলে বিনয় সরকার (৩৭)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে পাঁচুড়িয়া এলাকা থেকে ইউসুফ শেখকে ৫০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। এ ছাড়া এড়েন্দা বাসস্ট্যান্ড এলাকা থেকে নাহিদ শেখকে ৫৫ পিস ইয়াবা, সাইফ শেখকে ২ পিস ইয়াবা এবং বিনয় সরকারকে ২ পিস ইয়াবাসহ আটক করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে ইউসুফ শেখকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও দুই হাজার টাকা জরিমানা, নাহিদ শেখকে পাঁচ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৩৯ হাজার টাকা জরিমানা, সাইফ শেখকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা এবং বিনয় সরকারকে এক মাসের কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করা হয়।

নড়াইল জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক আব্দুল মান্নান বলেন, মাদকসহ আটকের পর চারজনকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেন। পরে তাদের নড়াইল জেলা কারাগারে পাঠানো হয়েছে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: