রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন

শিরোনাম
মানিকগঞ্জে সাগর হত্যার রহস্য উদঘাটন করল পিবিআই, প্রধান আসামি গ্রেপ্তার গোপালগঞ্জে মধুমতি নদীতে মিলল নিখোঁজ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ লক্ষ্মীপুর জেলা ড্রাম ট্রাক মালিক সমিতির নতুন কমিটির অনুমোদন কুলাউড়ায় আদালতের নির্দেশ উপেক্ষা করে রিজার্ভ বনে গাছ কাটার অভিযোগ দিঘীরপাড় তদন্ত কেন্দ্র পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেফতার -২ খন্দকার নুরুর রহমান সেলিমের স্মরণসভা অনুষ্ঠিত ট্রাকচাপায় প্রাণ গেল নড়াইলের একই পরিবারের তিনজনের কালিগঞ্জে পুলিশের মাদকবিরোধী বিশেষ মহড়া অনুষ্ঠিত সাশ্রয়ী ও নিরাপদ হজ ব্যবস্থাপনা নিশ্চিত করতে সরকার কাজ করছে : বিমান মন্ত্রী ১৫০ বছর পর লাইব্রেরিতে ফিরল ধার নেওয়া বই, জরিমানা ১৯ লাখ টাকা

কালিগঞ্জে পুলিশের মাদকবিরোধী বিশেষ মহড়া অনুষ্ঠিত

শেখ ফারুক হোসেন, কালিগঞ্জ: মাদককে না বলুন, সুন্দর ভবিষ্যৎ গড়ুন এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরার কালিগঞ্জে পুলিশের উদ্যোগে মাদকবিরোধী বিশেষ মহড়া অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ আগস্ট) বিকেল সাড়ে ৫টায় উপজেলার গুরুত্বপূর্ণ বিভিন্ন এলাকায় এ মহড়া পরিচালনা করা হয়। মাদক নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি, তৎপরতা এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এ কার্যক্রমে কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলামের নেতৃত্বে পুলিশের সদস্যরা অংশ নেন।

এ সময় ওসি শহিদুল ইসলাম বলেন, খুলনা রেঞ্জের ডিআইজি মোস্তাফিজুর রহমানের নির্দেশনায় গত সাত দিন ধরে কালিগঞ্জ থানা পুলিশ মাদক উদ্ধার, সন্ত্রাসী গ্রেফতার এবং অস্ত্র উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনা করছে। ইতোমধ্যে ১৮ থেকে ২০ জন আসামিকে গ্রেফতার করে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। তিনি আরও বলেন, “যেকোনো মূল্যে এ এলাকাকে মাদক ও সন্ত্রাসমুক্ত করতে চাই। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করা হয়েছে। এ অভিযান ধারাবাহিকভাবে চলবে।”
পুলিশের এ বিশেষ মহড়াকে স্থানীয়রা মাদকবিরোধী কার্যক্রমে জনসচেতনতা ও আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: