মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন

শিরোনাম
৩০ ঘণ্টায় জাতীয় গ্রিডে ৭ কোটি টাকার বিদ্যুৎ দিল রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র লোহিত সাগরের দ্বীপে রোনালদো-জর্জিনার দুই ভিলা, দাম জানেন কত? সেতু আছে, পাটাতন নেই উনি কি মেহমান নাকি যে বিমান পাঠাইতে হবে—হাসিনাকে ইঙ্গিত হাসনাত আব্দুলাহর দুর্গম এলাকার ১৪৭ মডেল মাধ্যমিক বিদ্যালয় জাতীয়করণের দাবি টানা বর্ষণে পুঠিয়ায় পাকা ধানের ক্ষতির শঙ্কা, বিপাকে কৃষক তিন দিনে ৫৫ দলের সঙ্গে সংলাপ করবে ইসি, কোন দল কবে কমলগঞ্জে ঐতিহ্যবাহী রাখাল নৃত্যের ছন্দে মণিপুরীদের রাস উৎসবের সূচনা সফর সংক্ষেপ করে দেশে ফিরছেন জামায়াত আমির দেশের ৫৫ রাজনৈতিক দলের সঙ্গে মতবিনিময় করবে ইসি, তারিখ ঘোষণা

কালিগঞ্জে পুলিশের মাদকবিরোধী বিশেষ মহড়া অনুষ্ঠিত

শেখ ফারুক হোসেন, কালিগঞ্জ: মাদককে না বলুন, সুন্দর ভবিষ্যৎ গড়ুন এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরার কালিগঞ্জে পুলিশের উদ্যোগে মাদকবিরোধী বিশেষ মহড়া অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ আগস্ট) বিকেল সাড়ে ৫টায় উপজেলার গুরুত্বপূর্ণ বিভিন্ন এলাকায় এ মহড়া পরিচালনা করা হয়। মাদক নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি, তৎপরতা এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এ কার্যক্রমে কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলামের নেতৃত্বে পুলিশের সদস্যরা অংশ নেন।

এ সময় ওসি শহিদুল ইসলাম বলেন, খুলনা রেঞ্জের ডিআইজি মোস্তাফিজুর রহমানের নির্দেশনায় গত সাত দিন ধরে কালিগঞ্জ থানা পুলিশ মাদক উদ্ধার, সন্ত্রাসী গ্রেফতার এবং অস্ত্র উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনা করছে। ইতোমধ্যে ১৮ থেকে ২০ জন আসামিকে গ্রেফতার করে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। তিনি আরও বলেন, “যেকোনো মূল্যে এ এলাকাকে মাদক ও সন্ত্রাসমুক্ত করতে চাই। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করা হয়েছে। এ অভিযান ধারাবাহিকভাবে চলবে।”
পুলিশের এ বিশেষ মহড়াকে স্থানীয়রা মাদকবিরোধী কার্যক্রমে জনসচেতনতা ও আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: