বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন

শিরোনাম
গোপালগঞ্জে শ্রদ্ধা ও সুরের মূর্ছনায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস পালিত মানিকগঞ্জের হরিরামপুরে ভীমরুলের কামড়ে সাবেক ইউপি সদস্যের মায়ের মৃত্যু আল-নাহিয়ান ট্রাস্টের কর্মকর্তা উম্মে হাবিবাকে ঘিরে বিতর্ক নড়াইলের লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ধারাবাহিক সাফল্য মার্কিন রাষ্ট্রদূতের উপস্থিতিতে গৌরনদীতে আন্তঃধর্মীয় সংলাপ লক্ষ্মীপুরে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছে ইউএনও ক্যাথোয়াইপ্রু মারমা এসএসসিতে জেলার সেরা পঞ্চসার আইডিয়াল ইনস্টিটিউট, ফুলেল শুভেচ্ছা জেলা প্রশাসকের উজিরপুরে সাংবাদিকদের সাথে নবাগত স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তার মতবিনিময় সভা সাতক্ষীরায় ১০ দিনব্যাপী বৃক্ষমেলা-২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণ কুলাউড়ায় এসএসসি ফলে সাফল্য, শতভাগ পাস ক্যামেলিয়া ডানকান স্কুল

২০২৬ সালের এসএসসি পরীক্ষা জিপিএ-৫ পেয়ে উপজেলায় প্রথম কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয়

মোহাম্মদ আজিজুল ইসলাম কুলাউড়া প্রতিনিধি: ​২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফলাফলে কুলাউড়া উপজেলায় শীর্ষস্থান অর্জন করেছে ঐতিহ্যবাহী কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয়। সর্বোচ্চ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যার ভিত্তিতে বিদ্যালয়টি উপজেলায় প্রথম স্থান লাভ করে।

​বিদ্যালয় সূত্রে জানা যায়, এবারের এসএসসি পরীক্ষায় প্রতিষ্ঠানটি থেকে মোট ২৩ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে। এছাড়া জিপিএ-৪ পেয়েছেন ৭০ জন, জিপিএ-৩.৫ পেয়েছে ৪৮ জন, জিপিএ-৩ পেয়েছে ২৩ জন এবং জিপিএ-২ পেয়েছে ৯ জন শিক্ষার্থী। সবমিলিয়ে বিদ্যালয়টিতে পাসের হার দাঁড়িয়েছে ৮০.০৯ শতাংশ।

​পরীক্ষার এই ফলাফলে সন্তোষ প্রকাশ করেছেন বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা। সংশ্লিষ্টদের মতে, শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টা এবং নিয়মিত তত্ত্বাবধানের ফলেই এই সাফল্য অর্জিত হয়েছে। এই অর্জন ভবিষ্যতেও শিক্ষার্থীদের ভালো ফলাফল করতে অনুপ্রাণিত করবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: