মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১১:২৮ অপরাহ্ন
মানিকগঞ্জ থেকে আকাশ চৌধুরী: মানিকগঞ্জের হরিরামপুরের গালা ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য শেখ বারেকের মা জোহরা খাতুন (৭২) নামের এক বৃদ্ধের ভীমরুলের কামড়ে মৃত্যু হয়েছে। সে ওই গ্রামের মৃত শেখ আবুল হোসেনের স্ত্রী।
১১ আগস্ট (মঙ্গলবার) বিকেল সাড়ে চারটার দিকে তিনি মৃত্যুবরণ করেন। নিহতের ছেলে সাবেক ইউপি সদস্য শেখ বারেক জানান, মঙ্গলবার দুপুর একটার দিকে ঘুরতে ঘুরতে সে বাড়ির পাশের রাস্তায় যায়। তিনি কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিলেন। হাঁটতে হাঁটতে এক সময় রাস্তার পাশে ঝোপের মাঝে ভীমরুলের বাসার উপরে পড়ে যায়। এ সময় ভীমরুলের কামড়ে তার আত্মচিৎকারে পার্শ্ববর্তী প্রতিবেশীরা ছুটে এসে তাকে উদ্ধার করে। পরে তাকে ঝিটকা আবির মেডিকেলে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসা শেষে তাকে মোটামুটি সুস্থ অবস্থায় বাড়ি নিয়ে আসি। সে হাসপাতাল থেকে হেঁটে বাড়িতে এসেছে। বাড়ি আসার প্রায় তিন ঘন্টা পরে হঠাৎ করেই তার মৃত্যু হয়।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন গালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শফিক বিশ্বাস।
এ বিষয়ে তিনি জানান, ভীমরুলের কামড়ে নিহত জোহরা খাতুন কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিলেন। যার ফলে সে বাড়ির চারপাশ ঘুরে বেড়াতেন। আজ দুপুরে হঠাৎ করেই তিনি বাড়ির নিচে পাশেই ঝোপের মাঝে পড়ে যান। দুর্ভাগ্যবশত সেখানে একটি ভীমরুলের বাসা ছিল। ভীমরুলের বাসা ভেঙে যাওয়ায় ওই বৃদ্ধাকে ভীমরুল আক্রমণ করে। ঘটনা অত্যন্ত দুঃখজনক। আমাদের সবাইকে সচেতন থাকতে হবে। কারো বাড়ির আশেপাশে ঝোপঝাড় থাকলে সেগুলো পরিষ্কার করে রাখা উচিত। এতে করে যে কোন সময় বয়স্ক মানুষ কিংবা শিশু বাচ্চাও ভীমরুলের শিকার হতে পারে। এ ঘটনায় পুরো গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। আমি মরহুমের বিধি আত্মার মাগফেরাত কামনা করছি।