মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১১:২৮ অপরাহ্ন

শিরোনাম
গোপালগঞ্জে শ্রদ্ধা ও সুরের মূর্ছনায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস পালিত মানিকগঞ্জের হরিরামপুরে ভীমরুলের কামড়ে সাবেক ইউপি সদস্যের মায়ের মৃত্যু আল-নাহিয়ান ট্রাস্টের কর্মকর্তা উম্মে হাবিবাকে ঘিরে বিতর্ক নড়াইলের লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ধারাবাহিক সাফল্য মার্কিন রাষ্ট্রদূতের উপস্থিতিতে গৌরনদীতে আন্তঃধর্মীয় সংলাপ লক্ষ্মীপুরে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছে ইউএনও ক্যাথোয়াইপ্রু মারমা এসএসসিতে জেলার সেরা পঞ্চসার আইডিয়াল ইনস্টিটিউট, ফুলেল শুভেচ্ছা জেলা প্রশাসকের উজিরপুরে সাংবাদিকদের সাথে নবাগত স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তার মতবিনিময় সভা সাতক্ষীরায় ১০ দিনব্যাপী বৃক্ষমেলা-২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণ কুলাউড়ায় এসএসসি ফলে সাফল্য, শতভাগ পাস ক্যামেলিয়া ডানকান স্কুল

মানিকগঞ্জের হরিরামপুরে ভীমরুলের কামড়ে সাবেক ইউপি সদস্যের মায়ের মৃত্যু

‎মানিকগঞ্জ থেকে আকাশ চৌধুরী: ‎মানিকগঞ্জের হরিরামপুরের গালা ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য শেখ বারেকের মা জোহরা খাতুন (৭২) নামের এক বৃদ্ধের ভীমরুলের কামড়ে মৃত্যু হয়েছে। সে ওই গ্রামের মৃত শেখ আবুল হোসেনের স্ত্রী।

‎১১ আগস্ট (মঙ্গলবার) বিকেল সাড়ে চারটার দিকে তিনি মৃত্যুবরণ করেন। ‎নিহতের ছেলে সাবেক ইউপি সদস্য শেখ বারেক জানান, মঙ্গলবার দুপুর একটার দিকে ঘুরতে ঘুরতে সে বাড়ির পাশের রাস্তায় যায়। তিনি কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিলেন। হাঁটতে হাঁটতে এক সময় রাস্তার পাশে ঝোপের মাঝে ভীমরুলের বাসার উপরে পড়ে যায়। এ সময় ভীমরুলের কামড়ে তার আত্মচিৎকারে পার্শ্ববর্তী প্রতিবেশীরা ছুটে এসে তাকে উদ্ধার করে। পরে তাকে ঝিটকা আবির মেডিকেলে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসা শেষে তাকে মোটামুটি সুস্থ অবস্থায় বাড়ি নিয়ে আসি। সে হাসপাতাল থেকে হেঁটে বাড়িতে এসেছে। বাড়ি আসার প্রায় তিন ঘন্টা পরে হঠাৎ করেই তার মৃত্যু হয়।

‎‎এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন গালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শফিক বিশ্বাস।

‎এ বিষয়ে তিনি জানান, ভীমরুলের কামড়ে নিহত জোহরা খাতুন কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিলেন। যার ফলে সে বাড়ির চারপাশ ঘুরে বেড়াতেন। আজ দুপুরে হঠাৎ করেই তিনি বাড়ির নিচে পাশেই ঝোপের মাঝে পড়ে যান। দুর্ভাগ্যবশত সেখানে একটি ভীমরুলের বাসা ছিল। ভীমরুলের বাসা ভেঙে যাওয়ায় ওই বৃদ্ধাকে ভীমরুল আক্রমণ করে। ঘটনা অত্যন্ত দুঃখজনক। আমাদের সবাইকে সচেতন থাকতে হবে। কারো বাড়ির আশেপাশে ঝোপঝাড় থাকলে সেগুলো পরিষ্কার করে রাখা উচিত। এতে করে যে কোন সময় বয়স্ক মানুষ কিংবা শিশু বাচ্চাও ভীমরুলের শিকার হতে পারে। এ ঘটনায় পুরো গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। আমি মরহুমের বিধি আত্মার মাগফেরাত কামনা করছি।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: