শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১০:০৯ অপরাহ্ন

শিরোনাম
বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে গবেষণা প্ল্যাটফর্ম পিএসসিআরএসের যাত্রা শুরু রিকশাচালকের ছদ্মবেশে অপরাধী শনাক্তে গ্যারেজে গ্যারেজে এসআরবি ছেলেকে নিয়ে হলিউডে শাবনূর ট্রাস্ট ব্যাংকে নিয়োগ, ৪৫ বছর বয়সেও আবেদন মির্জাপুরে ৪০ লাখ টাকায় ৯৮ শতাংশ জমি কিনে খেলার মাঠ নির্মাণের উদ্যোগ এক রাতের রোমান্টিক ট্রেনভ্রমণের খরচ ১ কোটি ৩০ লাখ টাকা, যেসব লাক্সারি উপভোগ করলেন প্রেমে মশগুল ট্রুডো-কেটি ১ ডিসেম্বর শুরু ভিকারুননিসায় প্রথম শ্রেণিতে ভর্তির আবেদন, আসন ১৫৪৫ শিগগিরই টেক্সটাইল শ্রমিকদের নতুন মজুরি ঘোষণা হবে ড্রাগন ফলের ড্রাই ফ্রুটস বানাবেন যেভাবে, দেখুন রেসিপি দেশের ভেতরের এলসির তথ্য আর বেলজিয়াম ঘুরে আসতে হবে না, বাঁচবে ৬০–৭০ লাখ ডলার

যৌনহেনস্থা নিয়ে মুখ খুললেন আমির খানের মেয়ে

নিউজ ডেস্ক :: বেশ কিছুদিন আগে ছোটবেলা যৌন হেনস্থার শিকার হওয়া নিয়ে মুখ খুলেছিলেন বলিউড অভিনেত্রী ফাতিমা সানা শেখ। এবার নিজের জীবনের ভয়াবহ অভিজ্ঞতা শেয়ার করলেন আমির খানের মেয়ে ইরা খান। ১৪ বছর বয়সে তিনি শারীরিক নির্যাতনের শিকার হওয়ার পাশাপাশি বাবা আমির ও মা রিনা দত্তের ডিভোর্স নিয়েও মুখ খুলেছেন। ২০০২ সালে বিবাহবিচ্ছেদ হয়েছিল আমির ও রিনার।

কেন অবসাদ গ্রাস করে তাকে! বলিউডের নামী অভিনেতা মেয়ে হয়েও, তারকার বিশেষ সুবিধাপ্রাপ্ত সন্তান হওয়ার পরও কেন অবসাদগ্রস্ত হয়ে পড়েন! সম্প্রতি এমনই প্রশ্নের সামনে পড়তে হয় আমির খান এবং রিনা দত্তের মেয়ে ইরা খানকে। এখন স্পষ্ট জবাব দেন ইরা।

ইনস্টাগ্রামে একটি দীর্ঘ ভিডিও শেয়ার করে ইরা নিজের মনের কথা জানিয়েছেন। তিনি বলেছেন, আমার বয়স যখন ১৪, আমাকে যৌন হেনস্থা করা হয়েছিল। এটা একটা বিচ্ছিন্ন ঘটনা কারণ আমি বুঝতে পারছিলাম না যে লোকটা কী করছে এবং সেও হয়তো তাই। এটা যে প্রতিদিন হতো তা নয়।

এটা প্রায় এক বছর চলার পর আমি বুঝতে পেরেছিলাম যে ওরা যেটা করছে সেটা ওরা জেনেবুঝেই করছে। সে বিষয়ে ইমেল করে বাবা-মাকে তিনি সবকিছু জানিয়েছিলাম। আমার বাবা-মা আমাকে ওই সিচুয়েশন থেকে বের করে আনেন। সেখান থেকে বেরিয়ে আসার পর আর কখনও সেটা নিয়ে খারাপ লাগেনি। আমি ভয়ও পাইনি। আমার মনে হয়েছিল যে, যাক এটা আর আমার সঙ্গে হবে না। আমি সেখান থেকে এগিয়ে যাই। তবে এটা কিন্তু সারা জীবনের জন্য আমার একটা খারাপ লাগা হয়ে রয়েছে তা নয়।’

আমির খান ও রিনা দত্তের ডিভোর্স নিয়েও কথা বলেছেন। তার কথায়, আমি তখন ছোট ছিলাম যখন আমার বাবা-মায়ের ডিভোর্স হয়। তবে এটার জন্য সারা জীবন আমি আতঙ্কে দিন কাটিয়েছি তা নয়। তারা আমার বন্ধু, আমরা একটা ভাঙা পরিবার তা কখনও নয়।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: