মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন

শিরোনাম
মালয়েশিয়ায় ৪১ হাজার ৫৯৬ অবৈধ প্রবাসী আটক বোন পরিচয়ে টাকা দাবি তরুণীর, সতর্ক করে যা বললেন অভিনেত্রী অহনা আন্তর্জাতিক বাজারে আবারও তেলের দাম কমল কমলো স্বর্ণ ও রুপার দাম, ভরি কত? শুধু আইন করে নয়, জনসচেতনতার মাধ্যমেই মাদক নির্মূল সম্ভব: মির্জা ফখরুল দায়িত্ব গ্রহণের পর প্রথমবার বঙ্গভবনে অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন উজিরপুরে মৎস্য অভিযানে ৩০ লাখ টাকার নিষিদ্ধ জাল জব্দ মুন্সীগঞ্জ প্রেস ক্লাব পরিদর্শন করেন মুন্সীগঞ্জ জেলার জেলা প্রশাসক নড়াইলে চলন্ত নসিমন থেকে ছিটকে পড়ে প্রাণ গেল গরু ব্যবসায়ীর মাষ্টার্স পর্যন্ত উপবৃত্তিসহ মেয়েদের অবৈতনিক শিক্ষার ব্যবস্থা করবে সরকার : এমপি আবুল খায়ের ভূঁইয়া

যৌনহেনস্থা নিয়ে মুখ খুললেন আমির খানের মেয়ে

নিউজ ডেস্ক :: বেশ কিছুদিন আগে ছোটবেলা যৌন হেনস্থার শিকার হওয়া নিয়ে মুখ খুলেছিলেন বলিউড অভিনেত্রী ফাতিমা সানা শেখ। এবার নিজের জীবনের ভয়াবহ অভিজ্ঞতা শেয়ার করলেন আমির খানের মেয়ে ইরা খান। ১৪ বছর বয়সে তিনি শারীরিক নির্যাতনের শিকার হওয়ার পাশাপাশি বাবা আমির ও মা রিনা দত্তের ডিভোর্স নিয়েও মুখ খুলেছেন। ২০০২ সালে বিবাহবিচ্ছেদ হয়েছিল আমির ও রিনার।

কেন অবসাদ গ্রাস করে তাকে! বলিউডের নামী অভিনেতা মেয়ে হয়েও, তারকার বিশেষ সুবিধাপ্রাপ্ত সন্তান হওয়ার পরও কেন অবসাদগ্রস্ত হয়ে পড়েন! সম্প্রতি এমনই প্রশ্নের সামনে পড়তে হয় আমির খান এবং রিনা দত্তের মেয়ে ইরা খানকে। এখন স্পষ্ট জবাব দেন ইরা।

ইনস্টাগ্রামে একটি দীর্ঘ ভিডিও শেয়ার করে ইরা নিজের মনের কথা জানিয়েছেন। তিনি বলেছেন, আমার বয়স যখন ১৪, আমাকে যৌন হেনস্থা করা হয়েছিল। এটা একটা বিচ্ছিন্ন ঘটনা কারণ আমি বুঝতে পারছিলাম না যে লোকটা কী করছে এবং সেও হয়তো তাই। এটা যে প্রতিদিন হতো তা নয়।

এটা প্রায় এক বছর চলার পর আমি বুঝতে পেরেছিলাম যে ওরা যেটা করছে সেটা ওরা জেনেবুঝেই করছে। সে বিষয়ে ইমেল করে বাবা-মাকে তিনি সবকিছু জানিয়েছিলাম। আমার বাবা-মা আমাকে ওই সিচুয়েশন থেকে বের করে আনেন। সেখান থেকে বেরিয়ে আসার পর আর কখনও সেটা নিয়ে খারাপ লাগেনি। আমি ভয়ও পাইনি। আমার মনে হয়েছিল যে, যাক এটা আর আমার সঙ্গে হবে না। আমি সেখান থেকে এগিয়ে যাই। তবে এটা কিন্তু সারা জীবনের জন্য আমার একটা খারাপ লাগা হয়ে রয়েছে তা নয়।’

আমির খান ও রিনা দত্তের ডিভোর্স নিয়েও কথা বলেছেন। তার কথায়, আমি তখন ছোট ছিলাম যখন আমার বাবা-মায়ের ডিভোর্স হয়। তবে এটার জন্য সারা জীবন আমি আতঙ্কে দিন কাটিয়েছি তা নয়। তারা আমার বন্ধু, আমরা একটা ভাঙা পরিবার তা কখনও নয়।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: