শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন
মোহাম্মদ আজিজুল ইসলাম, কুলাউড়া :: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার আলীনগর সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে ১৬৭৪ প্যাকেট ভারতীয় অবৈধ তামাকজাত দ্রব্য উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধারকৃত তামাকজাত দ্রব্যের আনুমানিক সিজার মূল্য ৮৩ হাজার ৭০০ টাকা।
শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি) সূত্রে জানা যায়, দেশের সীমান্ত সুরক্ষা, সীমান্তবর্তী জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং চোরাচালান, মাদক, মানব ও অস্ত্র পাচারসহ আন্তঃসীমান্ত অপরাধ দমনে বিজিবি নিয়মিত টহল ও বিশেষ অভিযান পরিচালনা করে আসছে।
এরই ধারাবাহিকতায় গত ২৭ নভেম্বর ২০২৬ তারিখ রাত ৭টা ৪০ মিনিটে মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার আলীনগর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। সীমান্ত পিলার ১৮৪৮/২০-এস থেকে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে আলীনগর নামক স্থানে বিজিবির একটি টহল দল অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ১৬৭৪ প্যাকেট ভারতীয় অবৈধ তামাকজাত দ্রব্য উদ্ধার করে।
উদ্ধারকৃত তামাকজাত দ্রব্যের আনুমানিক সিজার মূল্য ৮৩ হাজার ৭০০ টাকা।
এ ঘটনায় প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে। পাশাপাশি পালিয়ে যাওয়া চোরাকারবারীদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।
এ বিষয়ে শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসানের সরকারি মুঠোফোন জানতে চাইলে তিনি টিম জার্নালিস্টকে জানান, চোরাই কিতো মাল উদ্ধার করা হয়েছে তবে কাউকে গ্রেফতার করা হয়নি অভিযান অব্যাহত রয়েছে
দেশের সীমান্ত সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি চোরাচালান ও আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে ভবিষ্যতেও বিজিবির নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান আরও জোরদার করা হবে।