শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন

শিরোনাম
দুধের দাম বাড়াল ভারতের দুই বড় সংস্থা; কেন এই মূল্যবৃদ্ধি? দুবারই সেঞ্চুরি মিস, বিব্রতকর রেকর্ডে পাকিস্তানের ক্রিকেটার যেসব এলাকায় আজ ৯ ঘণ্টা বিদুৎ থাকবে না নেত্রকোনায় নানা আয়োজনে হুমায়ূন আহমেদের ৭৮তম জন্মবার্ষিকী উদ্‌যাপন ছাত্র জমিয়ত ঢাকা মহানগর উত্তরের নতুন কমিটি ঘোষণা যুক্তরাষ্ট্রে যোগাযোগব্যবস্থায় ত্রুটি কারণে সব ফ্লাইটের উড্ডয়ন সাময়িকভাবে বন্ধ ঘোষণা কাতারের সঙ্গে তুরস্কের প্রতিরক্ষা চুক্তি সই আর্জেন্টাইন কোচকে নিতে ১২২ কোটি টাকা খরচ ম্যানচেস্টারের চাঁপাইনবাবগঞ্জে চাষি বাজার ইজারামুক্ত রাখার দাবি আর্জেন্টিনার সেই মাঠেই আবার ফিরছেন মেসি

কুলাউড়ার আলীনগর সীমান্তে ৩ লাখ টাকার ভারতীয় তামাকজাত দ্রব্য উদ্ধার

মোহাম্মদ আজিজুল ইসলাম, কুলাউড়া প্রতিনিধি :: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার আলীনগর সীমান্তে অভিযান চালিয়ে ১ হাজার ৫৬৬ প্যাকেট ভারতীয় অবৈধ তামাকজাত দ্রব্য উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধারকৃত এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ৩ লাখ ১৩ হাজার ২০০ টাকা।

বিজিবি সূত্রে জানা যায়, গত ১২ নভেম্বর সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি)-এর অধীন আলীনগর বিওপির একটি টহল দল সীমান্ত পিলার ১৮৪৬/১৫-এস থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পাগলাটিলা এলাকায় বিশেষ অভিযান চালায়। এ সময় মালিকবিহীন অবস্থায় এসব তামাকজাত দ্রব্য জব্দ করা হয়।

বিজিবি জানায়, উদ্ধারকৃত পণ্যের বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। পাশাপাশি পালিয়ে যাওয়া চোরাকারবারিদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: