শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন

শিরোনাম
গোপালগঞ্জে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের সূচনা লক্ষ্মীপুর-নোয়াখালী চারলেন সড়ক নির্মাণ: খানাখন্দ ও ধূসর বালুর দুর্ভোগে লাখো মানুষ সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন বিধিনিষেধ ক্যালিফোর্নিয়ায় জ্বালানি-সংকটে তিন মাসের সর্বনিম্নে অবস্থানে পুঁজিবাজার নয়াদিল্লিতে বৈঠকে মিলিত হলেন ব্রিকস নেতারা দেশের মানুষ ভালো নেই : জামায়াত আমির বাংলাদেশ ইনোভেশন ফেয়ার উদ্বোধন প্রধানমন্ত্রীর বরিশালে সমকালের ব্যুরো চিফ পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার ফুলবাড়ী সরকারি কলেজের ফরম পূরণের টাকা নিয়ে কর্মচারী উধাও খালেদা জিয়ার কারামুক্তি দিবসে সাতক্ষীরায় আইনজীবী ফোরামের দোয়া মাহফিল

মুকসুদপুরে অস্ত্র ও চোরাই মালামালসহ ছিনতাইকারী গ্রেপ্তার

শেখ ফরিদ আহমেদ, গোপালগঞ্জ : গোপালগঞ্জের মুকসুদপুরে গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র, চোরাই মালামাল, বিদেশি মুদ্রা ও নগদ টাকাসহ আলামিন শেখ (৩১) নামে এক ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে। পৃথক আরেক অভিযানে ৮০০ পিস ইয়াবাসহ এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ প্রেস ব্রিফিংয়ে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল মুকসুদপুর থানার পূর্ব মহারাজপুর গ্রামে অভিযান চালায়। বুধবার বেলা সাড়ে ৩টার দিকে নিজ বাড়ি থেকে আলামিন শেখকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, অভিযানে তার কাছ থেকে একটি চাইনিজ কুঠার, দুটি সুইচ গিয়ার চাকু, ১৫টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, তিনটি আইফোন, চারটি ট্যাব, সাতটি বাটন ফোন, ১০টি হাতঘড়ি, ১১টি মানিব্যাগ, নগদ ১ লাখ ৭৯ হাজার টাকা এবং বিভিন্ন দেশের ৭৭টি নোট উদ্ধার করা হয়।

পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আলামিন দীর্ঘদিন ধরে রাজধানী ঢাকার বিমানবন্দর এলাকাসহ বিভিন্ন স্থানে চুরি ও ছিনতাইয়ের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় দস্যুতা ও মাদকসহ মোট ছয়টি মামলা রয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে অস্ত্র আইন ও দণ্ডবিধিতে নতুন মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

এদিকে ডিবি পুলিশের অপর একটি দল মুকসুদপুরের হরিশ্চর এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৮০০ পিস ইয়াবাসহ এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৪০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

সন্ধ্যা ৮টায় গোপালগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়। এ সময় পুলিশ সুপার মো. হাবীবুল্লাহর সঙ্গে অতিরিক্ত পুলিশ সুপার মো. হুমায়ুন রশীদসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও ডিবি পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা প্রেস ব্রিফিংয়ে অংশ নেন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: