রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৭:২০ অপরাহ্ন

শিরোনাম
সোনালি ধানের ফসলে হাসছে হাওর, শ্রমিকের চড়া দামে কাঁদছে কৃষক সরকারি শৌচাগার প্রকল্পে অনিয়মের অভিযোগ, সংবাদ প্রকাশে সাংবাদিককে হুমকি নড়াইলে অবৈধ বালু উত্তোলনের দায়ে ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা নড়াইলের লোহগড়ায় এস এস সি ও সমমান পরীক্ষা উপলক্ষে পরীক্ষার কক্ষ পরিদর্শকদের কর্মশালা গোপালগঞ্জে পাগলা কুকুরের আতঙ্ক: নারী-শিশুসহ আহত অনেকে, হাসপাতালে ভ্যাকসিন সংকট জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের বার্ষিক আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত এআইয়ের ব্যবহার দীর্ঘমেয়াদে চিন্তাশক্তি কমিয়ে দিচ্ছে জানা গেল ঈদুল আজহার সম্ভাব্য তারিখ, বাংলাদেশে কবে বাবা হলেন রশিদ খান

আনুষ্কার আদরে আপ্লুত বিরাট, ছবি ভাইরাল

নিউজ ডেস্ক :: বিরাট কোহলি। সবে মাত্র ৩২-এ পড়লেন তিনি। বয়স যাই হোক, দিনটি এবার তার কাছে বেশি স্পেশাল। কারণ তিনি বাবা হচ্ছেন। স্ত্রী আনুষ্কা তার সন্তানকে একটু একটু করে নিজের মধ্যে বড় করে তুলছেন। আর এ জন্য এবারের জন্মদিনটা তিনি কাটিয়েছেন স্ত্রীর সঙ্গেই। যদিও আনুষ্কার পাশাপাশি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সদস্যদের সঙ্গেও জন্মদিন সেলিব্রেট করেন বিরাট। নতুন খবর হচ্ছে- জন্মদিনের পর ভিন্নভাবে দেখা গেল বিরুষ্কাকে।

মাঠের সঙ্গে রঙিন পর্দার যে রোমান্স এর আগে বিশ্ব দেখেছে তার সবগুলোকে ছাড়িয়ে গেছেন এই জুটি। অন্যরকম এক মধুরতায় এগিয়ে চলছে তাদের জীবন। এবার তার প্রমাণ মিলেছে আবারও। জন্মদিন পালনের পর বিরাটকে জড়িয়ে ধরলেন আনুষ্কা শর্মা। করলেন আদরের চুম্বন। কালো রঙের পোশাক পরে বিরাটকে যেভাবে আগলে ধরেছেন তা দেখে ভক্তরা বেশ আপ্লুত, সেই সঙ্গে বিরাটও।

ভালোবাসার আলিঙ্গনে ভেসে চলা ওই ছবি অভিনেত্রী নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে শেয়ার করেছেন। বিরুষ্কার ওই ছবি দেখে তাদের অনুরাগীরা বেশ খুশি।

উল্লেখ্য, সম্প্রতি স্ত্রী আনুষ্কার অন্তঃসত্ত্বা হওয়ার খবর প্রকাশ করেন বিরাট কোহলি। একসঙ্গে দুজনের ছবি শেয়ার করে খুশির খবর দেন বিরাট। স্ত্রী অন্তঃসত্ত্বা হওয়ার পর থেকে তাকে চোখে চোখে রাখছেন বিরাট। সেই কারণেই মরু শহরে আইপিএল খেলতে গেলেও, মাঠ থেকে স্ত্রীর দিকে নজর রেখে তাকে খাওয়া নিয়ে প্রশ্ন করে বসেন বিরাট। আনুষ্কা খেয়েছেন কি না, তা জানতে চেয়ে মাঠ থেকে প্রশ্ন ছুড়ে দেন বিরাট কোহলি।

 


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: