শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন

শিরোনাম
বোমা আশ্রয়কেন্দ্র থেকে নিউইয়র্ক—সুযোগ কাজে লাগাচ্ছেন ইরানের নেতারা মুন্সীগঞ্জে জনপ্রশাসন সচিব, ডেঙ্গু প্রতিরোধ ও উন্নয়ন প্রকল্প নিয়ে মতবিনিময় ওয়াশিংটন সফরে ‘সফট পাওয়ার’ দেখালেন চীনের ফার্স্ট লেডি পেং গুপ্তগ্রাম নিজামিয়া বিস্কুটি এতিমখানায় এতিম শিক্ষার্থীদের জন্য বিশেষ খাবারের আয়োজন কালিয়াকৈরে পরিকল্পিত সন্ত্রাস-নাশকতার বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ সমাবেশ নড়াইলে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের ছাত্রশিবিরের সংবর্ধনা দেবহাটায় পাগলা মহিষের আক্রমণে ৩ বছরের শিশুসহ আহত ৭ ১১৪ অভিযোগেই ম্যানচেস্টার সিটির দোষ প্রমাণিত শিবালয়ে ২ হাজার পিস ইয়াবাসহ নারী আটক প্রায় দুই মাসের বদলে মাত্র দুই ঘণ্টায় শনাক্ত হবে মস্তিষ্কের টিউমার

সিংগাইরে ভাতিজিকে ধর্ষণের অভিযোগে নীরব এক যুবককে গ্রেপ্তার

মানিকগঞ্জ থেকে আকাশ চৌধুরী : সিংগাইর উপজেলার বলধরা ইউনিয়নের তেলিখোলা গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, তেলিখোলা গ্রামের ফরশেদ আলীর ছেলে নীরব তার বড় ভাইয়ের ২৮ মাস বয়সী শিশুকন্যাকে ফাঁকা ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করেন বলে অভিযোগ উঠেছে। শিশুটির কান্না ও চিৎকার শুনে তার মা দ্রুত সেখানে ছুটে এলে অভিযুক্ত পালিয়ে যান।

পরে রক্তাক্ত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে স্থানীয় কেরামত আলী হাসপাতালে নেওয়া হয়। সেখানে শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে পাঠান।

এ ঘটনায় শিশুটির বাবা শিশির বাদী হয়ে সিংগাইর থানায় মামলা দায়ের করেছেন।

সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন,ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। ভিকটিমের বাবা শিশির বাদী হয়ে থানায় মামলা করেছেন। আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: