বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন

শিরোনাম
কামরাঙ্গীরচরে নিখোঁজ দুই শিশুর মরদেহ উদ্ধার অডিও ভাইরাল হওয়া ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল গ্রেপ্তার আইনশৃঙ্খলা কমিটির সভায় এমপি হান্নান মাসউদকে ঘিরে উত্তেজনা, হাতাহাতি শ্রীপুরে সন্তানদের সামনে নারীকে ধর্ষণ, ২ ব্যক্তি আটক উজিরপুরে আওয়ামী লীগের বিরুদ্ধে শ্রমিক দলের বিক্ষোভ-সমাবেশ টিম জার্নালিস্টে আইন পরামর্শক হিসেবে হাইকোর্টের আইনজীবী মোস্তফা মহসিনের যোগদান বিকাশ, রবিসহ পাঁচ প্রতিষ্ঠান পেল ডিজিটাল ব্যাংকের প্রাথমিক অনুমোদন গোপালগঞ্জে টিউশনি শেষে বাড়ি ফেরার পথে কলেজছাত্রকে পিটিয়ে হত্যা সিংগাইরে ভাতিজিকে ধর্ষণের অভিযোগে নীরব এক যুবককে গ্রেপ্তার নবীনদের পদচারণায় মুখর লোহাগড়ার লক্ষীপাশা আদর্শ মহিলা ডিগ্রী কলেজ

সিংগাইরে ভাতিজিকে ধর্ষণের অভিযোগে নীরব এক যুবককে গ্রেপ্তার

মানিকগঞ্জ থেকে আকাশ চৌধুরী : সিংগাইর উপজেলার বলধরা ইউনিয়নের তেলিখোলা গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, তেলিখোলা গ্রামের ফরশেদ আলীর ছেলে নীরব তার বড় ভাইয়ের ২৮ মাস বয়সী শিশুকন্যাকে ফাঁকা ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করেন বলে অভিযোগ উঠেছে। শিশুটির কান্না ও চিৎকার শুনে তার মা দ্রুত সেখানে ছুটে এলে অভিযুক্ত পালিয়ে যান।

পরে রক্তাক্ত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে স্থানীয় কেরামত আলী হাসপাতালে নেওয়া হয়। সেখানে শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে পাঠান।

এ ঘটনায় শিশুটির বাবা শিশির বাদী হয়ে সিংগাইর থানায় মামলা দায়ের করেছেন।

সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন,ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। ভিকটিমের বাবা শিশির বাদী হয়ে থানায় মামলা করেছেন। আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: