শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন

শিরোনাম
ফ্রেজার–ম্যাগার্কের ১৪ বলের ফিফটিতে নতুন কিছু দেখল অস্ট্রেলিয়া ক্রিকেট দুর্গাপূজায় নাশকতার হুমকির তথ্য নেই, স্বার্থান্বেষী মহল চেষ্টা করতে পারে: ফায়ার সার্ভিস সরকারি গুদামে সার, চরে চরে হাহাকার পূজার ছুটিতে খোলা থাকবে দেশের সব কাস্টম হাউস ও শুল্ক স্টেশন শিশু হাসপাতালে কক্ষেই চিকিৎসকের ধূমপান, দেখেই বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর বিয়ে নাকি আর্থিক প্রস্তুতি: মুমিন কোনটা এগিয়ে রাখবে গোপালগঞ্জ প্রেসক্লাবে কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বিশ্বসেরা অলিভ অয়েল তৈরি হয় ইতালির যে গ্রামে মুন্সিগঞ্জে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে ফায়ার সার্ভিস, দেওয়া হচ্ছে অগ্নিনিরাপত্তা পরামর্শ অবৈধ ফোন বন্ধে আবার উদ্যোগ, বৈধ সেটের দামে কী প্রভাব পড়বে

মুন্সিগঞ্জে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে ফায়ার সার্ভিস, দেওয়া হচ্ছে অগ্নিনিরাপত্তা পরামর্শ

মুহাম্মদ নুরুন্নবী মুন্না, মুন্সিগঞ্জ : মুন্সিগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। এ সময় অগ্নিনিরাপত্তা নিশ্চিত করতে পূজা উদযাপন কমিটির সদস্যদের প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়।

মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম পিএফএম জানান, সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন পূজামণ্ডপে অগ্নিনিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ ও পরিদর্শন করা হচ্ছে। এ সময় অগ্নিনির্বাপণ বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ দেওয়ার পাশাপাশি ফায়ার সার্ভিসের হটলাইন নম্বর ১০২ প্রচার করা হচ্ছে।

তিনি আরও জানান, প্রতিটি পূজামণ্ডপে ন্যূনতম একটি ৫ কেজি ওজনের ফায়ার এক্সটিংগুইশার (অগ্নিনির্বাপক যন্ত্র) রাখার পরামর্শ দেওয়া হয়েছে, যাতে কোনো অনাকাঙ্ক্ষিত অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে দ্রুত প্রাথমিকভাবে আগুন নিয়ন্ত্রণে আনা যায়।

শারদীয় দুর্গাপূজায় জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে এবং যেকোনো ধরনের দুর্ঘটনা মোকাবিলায় প্রতিমা বিসর্জন পর্যন্ত ফায়ার সার্ভিসের টহল ও পরিদর্শন কার্যক্রম অব্যাহত থাকবে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: