মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন

শিরোনাম
বিমানবাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা, কিলো ফ্লাইটের সদস্য ও উত্তরাধিকারীদের সংবর্ধনা আফ্রিকার খনিজ সম্পদ নিয়ে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের লড়াই, এগিয়ে কে মিয়ানমারকে আইসিজের রায় পুরোপুরি মেনে চলার আহ্বান ১৪ দেশের রাস উৎসবের আড়ালে হরিণ শিকারের ফাঁদ, শিকারি আটক বিএনপির প্রচার-প্রসারে ন্যাশনালিস্ট সাইবার ফোরাম গঠন পোশাক শ্রমিকদের মজুরি নির্ধারণে বোর্ডের চতুর্থ সভা মঙ্গলবার বিয়ে ও চাকরির প্রলোভনে পাহাড়ের নারীদের চীনে পাচার, পাঁচ বছরে ৭৩০টি ঘটনা বিশ্বে সবচেয়ে বেশি সোনার মালিক কোন দেশ, বাংলাদেশের মজুত কত টন? স্বর্ণদ্বীপে তিন বাহিনীর বিশেষ যৌথ মহড়া পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী কৃষি তথ্য সার্ভিসে সরকারি চাকরি, আবেদন ৩ ডিসেম্বর পর্যন্ত

অভিনয়ে টেনিস তারকা সানিয়া মির্জা

নিউজ ডেস্ক :: ভারতের টেনিস তারকা সানিয়া মির্জার অভিষেক হতে চলেছে ওয়েব সিরিজে৷ টিবি বা যক্ষ্মারোগের বিরুদ্ধে জন সচেতনতা বাড়ানোর জন্য ‘এমটিভি প্রবিশন অ্যালোন টুগেদার’এ অভিনয় করবেন সানিয়া৷ নভেম্বরের শেষ সপ্তাহেই ওয়েব সিরিজটি সোশ্যাল মিডিয়ায় দেখা যাবে।

সানিয়া বলছিলেন, ‘আমাদের দেশে বহুদিনের পুরনো একটা ব্যাধির নাম যক্ষ্মা। অর্ধেকের বেশি রোগীর বয়স ৩০ বছরের নিচে। তাই এই রোগ নিয়ে ধারণা পাল্টানোর চেষ্টা করতে হবে।’

তিনি আরো বলেন, ‘এই রোগের ঝুঁকি সব সময় থেকে যায়। করোনার ফলে ঝুঁকি আরো বেড়েছে। যক্ষ্মা আটকানো এখন আরো কঠিন হয়ে উঠেছে। এর জন্যই এটা করছি। আশা করছি আমার উপস্থিতি যক্ষ্মার বিরুদ্ধে সম্মিলিত লড়াইয়ে সাহায্য করবে। আনবে ইতিবাচক পরিবর্তনও।’

৫ এপিসোডের এই ওয়েব সিরিজে দেখা যাবে সদ্য বিবাহিত এক দম্পতি লকডাউনের সময় কেমন ধরনের সমস্যার মধ্যে পড়ছেন। সানিয়া এই ওয়েব সিরিজে কথা বলবেন এই চ্যালেঞ্জগুলো নিয়েই।

সানিয়া ছাড়াও অক্ষয় নলওয়াডে ও অশ্বিন মুশরান এই শোয়ে অভিনয় করবেন৷ ওয়েব সিরিজটি দেখানো হবে এমটিভি ইন্ডিয়া ও এমটিভি প্রহিবিশনে।
এএইচ/এসএ/


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: