বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন

শিরোনাম
ফ্রিল্যান্সিং প্রশিক্ষণে লক্ষাধিক আবেদন, লিখিত পরীক্ষায় অংশ নিচ্ছে ৬০ হাজার পুলিশের পোশাক পরিবর্তনের আগে প্রয়োজন সম্যক পর্যালোচনা অস্ত্রোপচারের পর নিজের অনুভূতি জানালেন তানিয়া বৃষ্টি বিকেএসপিতে জুনিয়র টিটি দলের প্রশিক্ষণ শুরু সাবেক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানাকে জিজ্ঞাসাবাদের আহ্বান জামায়াতের দক্ষ জনশক্তি গড়তে দেশে ভাষা শিক্ষা কেন্দ্র খোলার নির্দেশ প্রধানমন্ত্রীর বিএনপির সঙ্গে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যতিক্রমী উদ্যোগ, কমলো ৫০ শতাংশ লাইট-এসি ট্রাম্পের যুদ্ধক্ষমতা কমানোর চেষ্টা আটকে গেল মার্কিন সিনেটে সায়েদাবাদে মাদক কারবারির গুলিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক গুরুতর আহত

অভিনয়ে টেনিস তারকা সানিয়া মির্জা

নিউজ ডেস্ক :: ভারতের টেনিস তারকা সানিয়া মির্জার অভিষেক হতে চলেছে ওয়েব সিরিজে৷ টিবি বা যক্ষ্মারোগের বিরুদ্ধে জন সচেতনতা বাড়ানোর জন্য ‘এমটিভি প্রবিশন অ্যালোন টুগেদার’এ অভিনয় করবেন সানিয়া৷ নভেম্বরের শেষ সপ্তাহেই ওয়েব সিরিজটি সোশ্যাল মিডিয়ায় দেখা যাবে।

সানিয়া বলছিলেন, ‘আমাদের দেশে বহুদিনের পুরনো একটা ব্যাধির নাম যক্ষ্মা। অর্ধেকের বেশি রোগীর বয়স ৩০ বছরের নিচে। তাই এই রোগ নিয়ে ধারণা পাল্টানোর চেষ্টা করতে হবে।’

তিনি আরো বলেন, ‘এই রোগের ঝুঁকি সব সময় থেকে যায়। করোনার ফলে ঝুঁকি আরো বেড়েছে। যক্ষ্মা আটকানো এখন আরো কঠিন হয়ে উঠেছে। এর জন্যই এটা করছি। আশা করছি আমার উপস্থিতি যক্ষ্মার বিরুদ্ধে সম্মিলিত লড়াইয়ে সাহায্য করবে। আনবে ইতিবাচক পরিবর্তনও।’

৫ এপিসোডের এই ওয়েব সিরিজে দেখা যাবে সদ্য বিবাহিত এক দম্পতি লকডাউনের সময় কেমন ধরনের সমস্যার মধ্যে পড়ছেন। সানিয়া এই ওয়েব সিরিজে কথা বলবেন এই চ্যালেঞ্জগুলো নিয়েই।

সানিয়া ছাড়াও অক্ষয় নলওয়াডে ও অশ্বিন মুশরান এই শোয়ে অভিনয় করবেন৷ ওয়েব সিরিজটি দেখানো হবে এমটিভি ইন্ডিয়া ও এমটিভি প্রহিবিশনে।
এএইচ/এসএ/


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: