বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন

শিরোনাম
মোদির শাসনে ভারতের গণতান্ত্রিক প্রতিষ্ঠান দুর্বল হয়েছে: এইচআরডব্লিউ বাংলাদেশকে উৎপাদন কেন্দ্র করতে চায় হায়ার ১৮ বছর পর বাড়ি ফিরলেন বাদল ফরাজি, নিজ হাতে খাওয়ালেন মা ভাঙাচোরা ভ্যানের কষ্ট ঘুচল সহপাঠীদের ভালোবাসায় তাঁর সঙ্গে কোনো আলোচনা হবে না, আলোচনা হবে ভারতের সঙ্গে চীনের মহাকাশ স্টেশনে প্রথম বিদেশি হিসেবে যাচ্ছেন পাকিস্তানি পাইলট মির্জাপুরে দুই রাতে ১২ ট্রান্সফরমার চুরি, সেচ নিয়ে দুশ্চিন্তায় কৃষক ৩ হাজার ১৫০ হীরার মুকুট ছাড়াও কী কী পাবেন মিস ইউনিভার্স ২০২৬ আনন্দ-উল্লাসে মণিপুরিদের রাস উৎসব উদ্‌যাপন ফলকে স্ত্রীরও নাম, সমালোচনার মুখে সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

চীন-বাংলাদেশ ফ্রেন্ডশীপ সেন্টারের রক্তদান কর্মসূচি সম্পন্ন

নিউজ ডেস্ক :: চীন-বাংলাদেশ ফ্রেন্ডশীপ সেন্টারের উদ্যোগে কোভিড-১৯ আক্রান্তদের জন্য রক্তদান কর্মসূচি আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চীন-বাংলাদেশ ফ্রেন্ডশিপ সেন্টার লিমিটেড (সিবিএফসিএল)-এর সিনিয়র সহ-সভাপতি চীনা নাগরিক মি. গুয় পেই লিন পিটার।

এতে বক্তব্য রাখেন সিবিএফসিএলের ডিরেক্টর ও রোটারী ইন্টারন্যাশনাল বাংলাদেশের লেফটেন্যান্ট গভর্নর আবুল খায়ের চৌধুরী, উপদেষ্টা হান্নান খান, আবদুর রাজ্জাক, প্রোগ্রাম চেয়ার শরিফুল ইসলাম, মশিউর ভূইয়া, মৌ চক্রবর্তী, তাহরিমা ইসলাম ও সাবরিনা লিনা প্রমুখ।

স্বাভাবিক সময়ে দেশের বিভিন্ন স্থানে রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হতো। কিন্তু কোভিডের কারণে তা এখন অনেকাংশেই প্রায় বন্ধ। এই কার্যক্রমকে নতুন করে গতি প্রদান এবং নবীন-প্রবীন রক্তদাতাদেরকে উদ্বুদ্ধ করার উদ্দেশ্যে এবং চীন-বাংলাদেশ এর ৪৫ বছরের কুটনৈতিক সম্পর্ককে স্মরণীয় করতে সিবিএফসিএল এ কর্মসূচির আয়োজন করে।

এই কর্মসূচির সহযোগী হয়েছে কোয়ান্টাম ফাউন্ডেশন। এই প্রতিষ্ঠানটির দক্ষ স্বেচ্ছাসেবীগণ সারাদিনব্যাপী স্বাস্থ্যবিধি মেনে রক্তদান কর্মসূচি সম্পাদন করে।

রক্ত দান করেছেন চীন-বাংলাদেশ ফ্রেন্ডশিপ সেন্টারের সদস্যসহ আরও অনেক নবীন-প্রবীন। সংগৃহীত সমুদয় রক্ত মানবতার সেবার উদ্দেশ্যে কোয়ান্টাম ফাউন্ডেশনকে দান করা হবে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: