বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন

শিরোনাম
ফ্রিল্যান্সিং প্রশিক্ষণে লক্ষাধিক আবেদন, লিখিত পরীক্ষায় অংশ নিচ্ছে ৬০ হাজার পুলিশের পোশাক পরিবর্তনের আগে প্রয়োজন সম্যক পর্যালোচনা অস্ত্রোপচারের পর নিজের অনুভূতি জানালেন তানিয়া বৃষ্টি বিকেএসপিতে জুনিয়র টিটি দলের প্রশিক্ষণ শুরু সাবেক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানাকে জিজ্ঞাসাবাদের আহ্বান জামায়াতের দক্ষ জনশক্তি গড়তে দেশে ভাষা শিক্ষা কেন্দ্র খোলার নির্দেশ প্রধানমন্ত্রীর বিএনপির সঙ্গে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যতিক্রমী উদ্যোগ, কমলো ৫০ শতাংশ লাইট-এসি ট্রাম্পের যুদ্ধক্ষমতা কমানোর চেষ্টা আটকে গেল মার্কিন সিনেটে সায়েদাবাদে মাদক কারবারির গুলিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক গুরুতর আহত

চীন-বাংলাদেশ ফ্রেন্ডশীপ সেন্টারের রক্তদান কর্মসূচি সম্পন্ন

নিউজ ডেস্ক :: চীন-বাংলাদেশ ফ্রেন্ডশীপ সেন্টারের উদ্যোগে কোভিড-১৯ আক্রান্তদের জন্য রক্তদান কর্মসূচি আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চীন-বাংলাদেশ ফ্রেন্ডশিপ সেন্টার লিমিটেড (সিবিএফসিএল)-এর সিনিয়র সহ-সভাপতি চীনা নাগরিক মি. গুয় পেই লিন পিটার।

এতে বক্তব্য রাখেন সিবিএফসিএলের ডিরেক্টর ও রোটারী ইন্টারন্যাশনাল বাংলাদেশের লেফটেন্যান্ট গভর্নর আবুল খায়ের চৌধুরী, উপদেষ্টা হান্নান খান, আবদুর রাজ্জাক, প্রোগ্রাম চেয়ার শরিফুল ইসলাম, মশিউর ভূইয়া, মৌ চক্রবর্তী, তাহরিমা ইসলাম ও সাবরিনা লিনা প্রমুখ।

স্বাভাবিক সময়ে দেশের বিভিন্ন স্থানে রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হতো। কিন্তু কোভিডের কারণে তা এখন অনেকাংশেই প্রায় বন্ধ। এই কার্যক্রমকে নতুন করে গতি প্রদান এবং নবীন-প্রবীন রক্তদাতাদেরকে উদ্বুদ্ধ করার উদ্দেশ্যে এবং চীন-বাংলাদেশ এর ৪৫ বছরের কুটনৈতিক সম্পর্ককে স্মরণীয় করতে সিবিএফসিএল এ কর্মসূচির আয়োজন করে।

এই কর্মসূচির সহযোগী হয়েছে কোয়ান্টাম ফাউন্ডেশন। এই প্রতিষ্ঠানটির দক্ষ স্বেচ্ছাসেবীগণ সারাদিনব্যাপী স্বাস্থ্যবিধি মেনে রক্তদান কর্মসূচি সম্পাদন করে।

রক্ত দান করেছেন চীন-বাংলাদেশ ফ্রেন্ডশিপ সেন্টারের সদস্যসহ আরও অনেক নবীন-প্রবীন। সংগৃহীত সমুদয় রক্ত মানবতার সেবার উদ্দেশ্যে কোয়ান্টাম ফাউন্ডেশনকে দান করা হবে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: