রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন

শিরোনাম
স্যান্ডপেপার বিতর্কের মধ্যেই সুখবর পেলেন কামিন্স এমবাপ্পের পেনাল্টি মিসের পর এস্পির ‘গোল্ডেন গোলে’ জিতল রিয়াল কোনো সুসংবাদ পেলে নবীজি যে দুটি কাজ করতেন একসঙ্গে দুই ক্ষেপণাস্ত্র ছোড়ার প্রযুক্তি উন্মোচন করল ইরান জীবাশ্ম জ্বালানি থেকে উত্তরণ ও জলবায়ু অর্থায়ন নিয়ে মতবিরোধে আটকে আছে চূড়ান্ত চুক্তি ইরানের সঙ্গে স্থায়ী চুক্তি করতে চান ট্রাম্প হারের মুখ থেকে পয়েন্ট কাড়ল আর্সেনাল প্রশান্ত মহাসাগরের ৩ কোটি ১৫ লাখ একর সমুদ্রতল ইজারা দিল ট্রাম্প প্রশাসন পরনে সাদা পোশাক, ১২ ব্যক্তি হেঁটে যাচ্ছেন টেকনাফ থেকে ঢাকায় শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে ঢাবির মুজিব হলের পকেট গেট খুলে দিল প্রশাসন

মা-বাবার পাশে চিরশায়িত ডিয়েগো ম্যারাডোনা

নিউজ ডেস্ক :: মৃত্যু একটি কঠিন তম সত্য। যে মৃত্যুকে বরণ করতে হবে প্রত্যেককেই। কিন্তু কিছু কিছু মানুষেল মৃত্যু মেনে নিতে কষ্ট হয়। কারণ তার কর্ম তাকে ছেড়ে দিতে চায় না। তবুও যেতে যে হবেই। সবােইকে কাঁদিয়ে চলে গেলেন ফুটবল ইশ্বর। ডিয়েগো ম্যারাডোনার মৃত্যু বিশ্বজুড়ে শোকের মাতম তুলেছে। বিশেষ করে ফুটবলপ্রেমীদের মধ্যে। বৃহস্পতিবার হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান। মাত্র ৬০ বছর বয়সী এ আর্জেন্টাইন ফুটবল গ্রেট শেষ বিদায়েও পেয়েছেন ভক্তদের অকৃত্রিম ভালোবাসা। তাকে শেষ নজর দেখতে আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স আয়ার্সে ভক্তদের লম্বা লাইন পড়ে যায়। শ্রদ্ধা জানানো শেষে- কফিন নেওয়ার সময় কেউ অঝোরে কেঁদেছেন, কেউ বা দূর থেকে চুমু দিয়েছেন এবং প্রার্থনা করেছেন। ম্যারাডোনাকে চিরশায়িত করা হয়েছে তার বাবা-মার কবরের পাশে।

বৃহস্পতিবার ম্যারাডোনার শেষকৃত্যে হাজির ছিলেন তার আত্মীয় ও কাছের কয়েকজন বন্ধু। কফিনটি ঢাকা ছিল আর্জেন্টিনার জাতীয় পতাকা ও জার্সিতে। যার পেছনে ছিল তার ট্রেডমার্ক ১০ নম্বর।

শ্রদ্ধা জানানোর আনুষ্ঠানিকতা শেষে ম্যারাডোনার কফিন বহনকারী গাড়ি শহরের অদূরে বেল্লা ভিস্তা সিমেট্রিতে নিয়ে যাওয়া হয়। সেখানেই বাবা-মার পাশে দাফন করা হয় তাকে। এ সময় প্রেসিডেন্সিয়াল প্যালেসের বাইরে তৈরি হয় আবেগঘন মুহূর্ত। অপেক্ষারত ভক্ত-সমর্থকরা গান গেয়ে বিদায় জানান তাদের বীরকে।

প্রসঙ্ত, জনসাধারণের জন্য ম্যারাডোনার মৃতদেহ নেওয়া হয় প্রেসিডেন্সিয়াল প্যালেসে। দুপুর গড়াতে ভক্তদের লাইন এক কিলোমিটারেরও বেশি লম্বা হতে থাকে। বিশ্বকাপ জয়ী অধিনায়ককে দেখার জন্য অনেকে জোর করে প্যালেসে ঢুকতে চাইলে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধে। গণ্ডগোল ঠেকাতে পুলিশ টিয়ার গ্যাস ও রাবার বুলেট ছুড়তে বাধ্য হয়।
এসএ/


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: