বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন

শিরোনাম
যে দৃশ্য ক্রিকেটে বিরল, সাফ ফুটবলে সেটাই দেখাল ভারত-পাকিস্তান গোপালগঞ্জে ১৯ তারিখে নাশকতার পরিকল্পনার তথ্য আছে: সংসদে শফিকুর রহমান ‘আল্লাহর রহমতে বাংলাদেশ ভালো অবস্থাতেই আছে’ বোর্ড চাইলে আবারও এনভিডিয়ার প্রধান হতে চান হুয়াং ৮ হাজার কিলোমিটার নদী–খাল খননে ব্যয় হবে ৭ হাজার কোটি টাকা, কোথায় কত হঠাৎ অচল যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থার গোপন যোগাযোগ নেটওয়ার্ক প্রতিটি ফুটেজ ও ছবি দেখে সবাইকে আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ঘুষকে ‘উপহার’, চাঁদাবাজিকে ‘সমঝোতা’ বলছে সরকার: সংসদে হাসনাত উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লার ৭৪তম জন্মদিন আজ প্রতি মাসে ভ্যাটের রিটার্ন দাখিলের বিধান সংসদে পাস

লন্ডনে প্রবাসী অধিকার পরিষদের প্রথম সভা, ১১ দফা দাবি ঘোষণা

নিউজ ডেস্ক: প্রবাসী বাংলাদেশিদের অধিকার রক্ষা এবং দেশের অর্থনীতিতে তাদের অবদানের যথাযথ রাষ্ট্রীয় স্বীকৃতি নিশ্চিত করার উদ্দেশ্যে যুক্তরাজ্যে সম্প্রতি আত্মপ্রকাশ করা সম্মিলিত প্রবাসী অধিকার বাস্তবায়ন পরিষদের প্রথম যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। পূর্ব লন্ডনের একটি অভিজাত হোটেলে আয়োজিত এই অনুষ্ঠানে সংগঠনের উপদেষ্টা পরিষদ ও কার্যনির্বাহী কমিটির সদস্যসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। সভার প্রথম অংশে সংগঠনের পরিচিতি পর্ব ও প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়, যেখানে প্রবাসীদের দীর্ঘদিনের দাবি দাওয়া তুলে ধরা হয়। অনুষ্ঠানে সংগঠনের সভাপতি ও যুক্তরাজ্যের ইমিগ্রেশন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ বেলায়েত হোসেইন সভাপতিত্ব করেন এবং সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম শাহীন পুরো অনুষ্ঠানটি পরিচালনা করেন।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্যে সভাপতি মোহাম্মদ বেলায়েত হোসেইন জানান যে সম্প্রতি তার বাংলাদেশ সফরকালে সরকারের মন্ত্রীসহ নীতিনির্ধারক মহলের সঙ্গে আলোচনায় প্রবাসীদের অধিকারের বিষয়ে ইতিবাচক মনোভাব লক্ষ্য করেছেন। তিনি দলীয় রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে কেবল প্রবাসী বাংলাদেশি হিসেবে প্রবাসীদের সার্বিক কল্যাণে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান। এরপর সংগঠনের সহসভাপতি ড. মুহাম্মদ আনসার মোস্তাকিম আনুষ্ঠানিকভাবে ১১ দফা ঘোষণাপত্র পাঠ করেন, যেখানে প্রবাসীদের নানা সমস্যার কথা তুলে ধরা হয়।

যৌথ সভায় উপস্থিত বিশিষ্ট অতিথিরা প্রবাসীদের অধিকার আদায়ে বিভিন্ন বৈষম্যমূলক আইন অবিলম্বে বাতিলের ওপর জোর দেন। উপদেষ্টা পরিষদের সদস্যদের মধ্যে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি ইমান আলী, যুক্তরাজ্যের ট্রাইব্যুনাল বিচারক নজরুল খসরু, লন্ডন বাংলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মুহিব চৌধুরী, সংবিধান বিশেষজ্ঞ ব্যারিস্টার নাজির আহমদ এবং টাওয়ার হ্যামলেটসের সাবেক মেয়র সাইফুল আলম বক্তব্য রাখেন। বক্তারা দ্বৈত নাগরিকত্বধারীদের নির্বাচনে অংশগ্রহণের সুযোগসহ প্রবাসীদের ন্যায্য অধিকার রক্ষায় জোরালো ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করেন। বিশেষ করে সংবিধ সংসদের উচ্চকক্ষে প্রবাসীদের প্রতিনিধিত্ব নিশ্চিত করার দাবিটি সভায় গুরুত্ব পায়।

সংগঠনের পক্ষ থেকে ঘোষণা করা ১১ দফা দাবির মধ্যে রয়েছে প্রবাসীদের ভোটার নিবন্ধন ও বিদেশ থেকে ভোটদানের কার্যকর ব্যবস্থা করা, দ্বৈত নাগরিকত্বধারীদের নির্বাচনে অংশগ্রহণের সুযোগ সৃষ্টি, দূতাবাসগুলোর সেবার মান বৃদ্ধি এবং আন্তর্জাতিক বিমানবন্দরগুলোতে প্রবাসীদের হয়রানি চিরতরে বন্ধ করা। এ ছাড়াও আইনি জটিলতায় ভোগা প্রবাসীদের কনস্যুলার সহায়তা প্রদান, প্রবাসীদের সম্পদের সুরক্ষায় বিশেষ ট্রাইব্যুনাল গঠন, সরকারি খরচে মৃতদেহ দেশে পাঠানো এবং রেমিট্যান্সের সুরক্ষা নিশ্চিত করে বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টির দাবি জানানো হয়। প্রেস ব্রিফিং ও নৈশভোজ শেষে অনুষ্ঠিত দ্বিতীয় পর্বের যৌথ সভায় সংগঠনের গঠনতন্ত্র অনুমোদন, তহবিল গঠন এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণের বিষয়ে গুরুত্বপূর্ণ নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: