রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন

শিরোনাম
কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সঙ্গে গোপন সমঝোতা ভেঙে বিএনপি এখন ঐক্যের ডাক দিচ্ছে: নাহিদ প্রাথমিক বৃত্তি পরীক্ষার সময়সূচিতে পরিবর্তন, নতুন রুটিন প্রকাশ বিএনপি ব্যর্থ, তাদের নেতৃত্বে লড়াই হবে না: নাহিদ ইসলাম চলন্ত বাসে প্রসবব্যথা, ভয়কে জয় করার এক গল্প সাড়ে ৫ বছরে পাঁচ হাজারের বেশি বাল্যবিবাহ ঠেকিয়েছে কিশোর-কিশোরী ক্লাব ‘ইনশা আল্লাহ এবার বাংলাদেশ ভালো কিছুই করবে’ স্বাধীন রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনকে জাতিসংঘের সদস্য করার আহ্বান জামায়াতের নিবন্ধিত পোর্টাল ছাড়া সাংবাদিকতা করা যাবে না: তথ্য উপদেষ্টা অগ্নিসন্ত্রাস ঠেকাতে প্রয়োজনে আরও কঠোর ব্যবস্থা: খাদ্যমন্ত্রী কক্সবাজারে সমুদ্রতীর ঘেঁষে স্থাপনা নির্মাণে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে সরকার

হৃতিকের নতুন সিনেমা ‘ফাইটার’, পরিচালক সিদ্ধার্থ আনন্দ

নিউজ ডেস্ক :: আলোচিত ‘ব্যাং ব্যাং’ ও ‘ওয়ার’ সিনেমার পর বলিউড সুপারস্টার হৃতিক রোশন ও পরিচালক সিদ্ধার্থ আনন্দ নতুন সিনেমায় জুটি বাঁধতে চলেছেন। ‘ফাইটার’ শিরোনামে নতুন এই সিনেমাটি হতে যাচ্ছে বলিউডের অন্যতম সফল এই জুটির তৃতীয় সিনেমা।

এক সূত্রের বরাতে বলিউডের প্রভাবশালী গণমাধ্যম বলিউড হাঙ্গামার খবর, পরিচালক সিদ্ধার্থ আনন্দ বর্তমানে বলিউড কিং খান শাহরুখ খানকে নিয়ে ‘পাঠান’ সিনেমার শুটিংয়ে ব্যস্ত আছেন। সিনেমাটি ২০২১ সালের দীপাবলিতে মুক্তির কথা রয়েছে। এরপর বলিউড সুপারস্টার হৃতিক রোশনকে নিয়ে ‘ফাইটার’ সিনেমার কাজ শুরু করবেন।

প্রতিবেদনে আরো জানানো হয়েছে, লকডাউনের সময় সিনেমাটির চিত্রনাট্য উন্নয়নের কাজ চলেছে। সিনেমাটির গল্প শোনানোর পর হৃতিকও সেটি পছন্দ করেছেন। সিনেমায় এরিয়াল অ্যাকশন থ্রিলারে চমক দেখাবেন হৃতিক।

পরিচালক সিদ্ধার্থ আনন্দ ও হৃতিক রোশন। ছবি : সংগৃহীত সূত্রটি আরো জানিয়েছে, পরিকল্পনা অনুসারে যদি সময় কিছু হয় তাহলে ২০২২ সালে শুরুতে শুটিংয়ে যাবে ‘ফাইটার’। আর মুক্তি পেয়ে যাবে ২০২২ সালেই। এরপর হৃতিক তাঁর আলোচিত ‘ক্রিশ ৪’ সিনেমার শুটিং শুরু করবেন। আর ‘ওয়ার ২’ সিনেমার কাজ শুরু হতে বেশ সময় লাগবে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: