শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:১২ অপরাহ্ন

শিরোনাম
ড্রাগন ফলের ড্রাই ফ্রুটস বানাবেন যেভাবে, দেখুন রেসিপি দেশের ভেতরের এলসির তথ্য আর বেলজিয়াম ঘুরে আসতে হবে না, বাঁচবে ৬০–৭০ লাখ ডলার কুলাউড়ার আলীনগর সীমান্তে বিজিবির অভিযানে অবৈধ তামাকজাত দ্রব্য উদ্ধার বগুড়া সরকারি কলেজে ছয় বিষয়ে শিক্ষক নেই সাতক্ষীরায় আন্তঃউপজেলা রেফারি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন সুবর্ণচরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত লক্ষ্মীপুরের ভবানীগঞ্জে সৌরবিদ্যুৎচালিত ইরিগেশন প্রকল্পের উদ্বোধন সেন্ট্রাল ইউনিভার্সিটিতে নবীন শিক্ষার্থীদের ছাত্রীসংস্থার সংবর্ধনা চৌদ্দগ্রামে স্ত্রীর সাথে অভিমানে করে এক যুবকের আত্মহত্যা ফুলবাড়ীতে মাঠে বাঁধা কপি ৫-৭ টাকা, বাজারে ২০-২৫

হৃতিকের নতুন সিনেমা ‘ফাইটার’, পরিচালক সিদ্ধার্থ আনন্দ

নিউজ ডেস্ক :: আলোচিত ‘ব্যাং ব্যাং’ ও ‘ওয়ার’ সিনেমার পর বলিউড সুপারস্টার হৃতিক রোশন ও পরিচালক সিদ্ধার্থ আনন্দ নতুন সিনেমায় জুটি বাঁধতে চলেছেন। ‘ফাইটার’ শিরোনামে নতুন এই সিনেমাটি হতে যাচ্ছে বলিউডের অন্যতম সফল এই জুটির তৃতীয় সিনেমা।

এক সূত্রের বরাতে বলিউডের প্রভাবশালী গণমাধ্যম বলিউড হাঙ্গামার খবর, পরিচালক সিদ্ধার্থ আনন্দ বর্তমানে বলিউড কিং খান শাহরুখ খানকে নিয়ে ‘পাঠান’ সিনেমার শুটিংয়ে ব্যস্ত আছেন। সিনেমাটি ২০২১ সালের দীপাবলিতে মুক্তির কথা রয়েছে। এরপর বলিউড সুপারস্টার হৃতিক রোশনকে নিয়ে ‘ফাইটার’ সিনেমার কাজ শুরু করবেন।

প্রতিবেদনে আরো জানানো হয়েছে, লকডাউনের সময় সিনেমাটির চিত্রনাট্য উন্নয়নের কাজ চলেছে। সিনেমাটির গল্প শোনানোর পর হৃতিকও সেটি পছন্দ করেছেন। সিনেমায় এরিয়াল অ্যাকশন থ্রিলারে চমক দেখাবেন হৃতিক।

পরিচালক সিদ্ধার্থ আনন্দ ও হৃতিক রোশন। ছবি : সংগৃহীত সূত্রটি আরো জানিয়েছে, পরিকল্পনা অনুসারে যদি সময় কিছু হয় তাহলে ২০২২ সালে শুরুতে শুটিংয়ে যাবে ‘ফাইটার’। আর মুক্তি পেয়ে যাবে ২০২২ সালেই। এরপর হৃতিক তাঁর আলোচিত ‘ক্রিশ ৪’ সিনেমার শুটিং শুরু করবেন। আর ‘ওয়ার ২’ সিনেমার কাজ শুরু হতে বেশ সময় লাগবে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: