সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন

শিরোনাম
বাংলাদেশ-ভারত বিজনেস টাস্কফোর্স গঠনের তাগিদ তফসিলের আগেই সরগরম রাজধানী, উত্তর-দক্ষিণে ত্রিমুখী লড়াইয়ের আভাস শর্ত ভেঙে আইপিওর টাকার অপব্যবহার, সিকদার ইন্স্যুরেন্সের পর্ষদকে জরিমানা হিলি সীমান্তে প্রতিমা তৈরির কাজ শেষ, রং-তুলির অপেক্ষায় কারিগররা অধিনায়কত্ব হারানো নিয়ে রশিদ খানের বিস্ফোরক মন্তব্য রাবিতে ১০ দিনব্যাপী বিনামূল্যে চক্ষু পরীক্ষা ক্যাম্প ফরিদপুরে মন্দিরের তালা ভেঙে কষ্টিপাথরের মূর্তি ও স্বর্ণালংকার চুরি রাজধানীতে বাসার গ্রিল কেটে দুর্ধর্ষ চুরি নিবন্ধিত ভেটেরিনারিয়ান নিয়োগসহ তিন দাবিতে বাকৃবিতে মানববন্ধন জিদানের এক সিদ্ধান্তেই শেষ বেনজেমা-কান্তের ফ্রান্স অধ্যায়

লন্ডনের রাস্তায় হামলা চালানো ‘জঙ্গির’ নাম সুদেশ

রবিবার লন্ডনের দক্ষিণে একটি ব্যস্ত সড়কে ছুরি হাতে হামলা চালানো সেই যুবকের নাম সুদেশ আম্মান। তাকে ইতিমধ্যে মেরে ফেলা হয়েছে। পুলিশের ধারণা, সুদেশ ‘ইসলামপন্থী’ সন্ত্রাসী ছিলেন।

২০ বছর বয়সী এই সন্ত্রাসী এক সপ্তাহ আগে জেল থেকে ছাড়া পান। সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে তাকে আটক করা হয়েছিল।

তার ছুরির আঘাতে তিন ব্যক্তি আহত হলেও নিহতের কোনো খবর পাওয়া যায়নি।

ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন জানিয়েছেন, এই ধরনের অপরাধীরা যেন সহজে জেল থেকে ছাড়া না পান তার জন্য নতুন আইন করবেন।

সুদেশ ২০১৮ সালে ব্রিটিশ পুলিশের নজরে পড়েন। সে বছর তাকে গ্রেপ্তারের সময় জঙ্গিবাদ বিষয়ক কয়েকটি বই পাওয়া যায়। পরে আদালত তাকে ৩ বছর চার মাসের কারাদণ্ড দেন। কিন্তু কিছুদিন বাদে ছাড়া পেয়ে যান।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, কারাদণ্ডের রায় শুনে সেদিন হাসছিলেন সুদেশ!


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: