বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন

শিরোনাম
গোপালগঞ্জে বিএনপি’র বিশাল বিক্ষোভ-সমাবেশ: মাদক, সন্ত্রাস ও নৈরাজ্য প্রতিহতের ঘোষণা সাংবাদিকের ওপর জামায়াতের হামলার প্রতিবাদে নড়াইলে মানববন্ধন জেলা প্রশাসন প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী মহোদয় নদী পুনরুদ্ধারে সরকার মহাপরিকল্পনা বাস্তবায়ন করছে: শিবালয়ে ত্রাণমন্ত্রী সাংবাদিকের ওপর জামায়াতের হামলার প্রতিবাদে নড়াইলে মানববন্ধন লক্ষ্মীপুরে ২মাস ধরে নিখোঁজ কলেজছাত্রী, ফিরে পেতে পরিবারের আকুতি আর্জেন্টিনা-পর্তুগাল দ্বৈরথ কি দেখা যাবে বিশ্বকাপে? শেষ পত্রে দেখা মিলবে তিন কিংবদন্তির মার্কিন সিনেটে বড় ধাক্কা খেলেন ট্রাম্প পরীক্ষায় নকল পেলে প্রতিষ্ঠান প্রধানকে আইনের আওতায় আনা হবে : শিক্ষামন্ত্রী

বাপার অন্যতম প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী’র মৃত্যুতে শোক

প্রেস বিজ্ঞপ্তি : বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)’র অন্যতম প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী গতকাল রাত ২ টায় ধানমণ্ডিস্থ নিজ বাসভবনে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়ষ হয়েছিল ৭৭ বছর।

জাতীয় অধ্যাপক ও সাবেক নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী ২০০১ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত বাপার সভাপতির দায়িত্ব পালনকালে দেশের নদী রক্ষার আন্দোলন আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিমণ্ডলে বিস্তৃতি লাভ করে। বিশেষভাবে “ভারতীয় আন্তঃনদী সংযোগ প্রকল্প” বাস্তবায়নের বিরুদ্ধে পরিচালিত আন্দোলনে তাঁর অবদান ছিল অপরিসীম।

তিনি আদ্যাবধি পিপলস সার্ক ওয়াটার ফোরামের সভাপতির দায়িত্ব পালন করে আসছিলেন। দেশের নগর পরিকল্পনা প্রণয়নে তিনি একজন পথিকৃৎ হিসাবে সমাদৃত। ঢাকা নগরীর বিশদ পরিকনপনা প্রণয়নে বাপার যেকোনো অবদান তাঁর প্রত্যক্ষ নেতৃত্বের ফসল। মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত তিনি বাপার উপদেষ্টা পরিষদের সদস্য ও ন্যায়পালের দায়িত্ব পালন করছিলেন।

অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী’র মৃত্যুতে বাপা’র সর্বস্তরের সদস্যবৃন্দ, ৬৮ টি বিষয় ভিত্তিক আন্দোলন, ৩৫ টি আঞ্চলিক শাখা, জাতীয় ও কার্যনির্বাহী কমিটি গভীর শোক প্রকাশ করছে এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: