সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন

শিরোনাম
আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে মন্ত্রী সরকারি চিকিৎসকদের অধ্যাপক পদে পদোন্নতির আবেদন আহ্বান সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল হলেন হেমায়েত উদ্দিন নাগরিক হলেই শেখ হাসিনা পাসপোর্ট পাবেন, এর কোনো নিশ্চয়তা নেই: শামা ওবায়েদ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সম্পদ নিয়ে পর্দার আড়ালে কী হচ্ছে, জাতি জানতে চায়: ডা. শফিকুর রহমান চা-বাগান স্থাপনে আগ্রহ, ডেপুটি স্পিকারের সঙ্গে যুক্তরাজ্য-পর্তুগালের প্রতিনিধিদলের সাক্ষাৎ লিটনের সেঞ্চুরি যখন হয়ে যায় বাবার দেওয়া উপহার বান্দরবানের ত্রিদেশীয় সীমান্ত এলাকা থেকে ৮ বাংলাদেশি আটক সুপেয় পানি, খাদ্য নিরাপত্তা শর্তহীন অর্থায়নের দাবিতে মোংলায় সমাবেশ বেসিক ব্যাংকের নতুন এমডি মো. নূরুল হুদা

বাপার অন্যতম প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী’র মৃত্যুতে শোক

প্রেস বিজ্ঞপ্তি : বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)’র অন্যতম প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী গতকাল রাত ২ টায় ধানমণ্ডিস্থ নিজ বাসভবনে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়ষ হয়েছিল ৭৭ বছর।

জাতীয় অধ্যাপক ও সাবেক নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী ২০০১ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত বাপার সভাপতির দায়িত্ব পালনকালে দেশের নদী রক্ষার আন্দোলন আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিমণ্ডলে বিস্তৃতি লাভ করে। বিশেষভাবে “ভারতীয় আন্তঃনদী সংযোগ প্রকল্প” বাস্তবায়নের বিরুদ্ধে পরিচালিত আন্দোলনে তাঁর অবদান ছিল অপরিসীম।

তিনি আদ্যাবধি পিপলস সার্ক ওয়াটার ফোরামের সভাপতির দায়িত্ব পালন করে আসছিলেন। দেশের নগর পরিকল্পনা প্রণয়নে তিনি একজন পথিকৃৎ হিসাবে সমাদৃত। ঢাকা নগরীর বিশদ পরিকনপনা প্রণয়নে বাপার যেকোনো অবদান তাঁর প্রত্যক্ষ নেতৃত্বের ফসল। মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত তিনি বাপার উপদেষ্টা পরিষদের সদস্য ও ন্যায়পালের দায়িত্ব পালন করছিলেন।

অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী’র মৃত্যুতে বাপা’র সর্বস্তরের সদস্যবৃন্দ, ৬৮ টি বিষয় ভিত্তিক আন্দোলন, ৩৫ টি আঞ্চলিক শাখা, জাতীয় ও কার্যনির্বাহী কমিটি গভীর শোক প্রকাশ করছে এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: