শনিবার, ২৭ Jun ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন

শিরোনাম
সরকারি বিদ্যুৎ কোম্পানিতে চাকরির সুযোগ, ৭ পদে নিয়োগ দেবে ইজিবি ৪৩তম বিসিএসের নন ক্যাডারের ফল পুনরায় প্রকাশের নির্দেশ চীনের সক্ষমতা ও সম্ভাবনা অনেক, প্রশ্ন হলো কতটা কাজে লাগাতে পারব: মুন্সি ফয়েজ আহমেদ পবিত্র আশুরা আজ রাজধানীর বাজারে নিত্যপণ্যের দামে স্বস্তি নেই আজও অর্ধাঙ্গিনী’র ট্রেলার প্রকাশ, আবেগঘন বার্তা জয়ার এক মাসের মধ্যে দানের অর্থ ব্যবস্থাপনায় স্বচ্ছ ও যৌক্তিক পদ্ধতির সুপারিশ করবে কমিটি চাঁদখালী বাজার বণিক সমিতি ইস্যুতে বিএনপির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ শ্যামনগর উপজেলা শাখার ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত নিউইয়র্কে একই পরিবারের ৬ জনের রহস্যজনক মৃত্যু

নোয়াখালীতে আরও একজনসহ সাতজন করোনাভাইরাসে আক্রান্ত

মুজাহিদুল ইসলাম সোহেল,নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় নতুন করে আরও একজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে নোয়াখালীতে সাতজন করোনাভাইরাস কোভিড-১৯ এ আক্রান্ত হলেন।

ষাটোর্ধ আক্রান্ত ওই ব্যক্তির বাড়ি উপজেলার আলাইয়ারপুর ইউনিয়নের রামপুর গ্রামে।

বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা অসীম কুমার দাস বলেন, মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে আক্রান্ত ব্যক্তির রিপোর্ট পজিটিভ এসেছে। আক্রান্ত ব্যক্তির নমুনা ২১ এপ্রিল চট্টগ্রামে বিআইটিআইডিতে পাঠানো হয়েছে। নুমনা সংগ্রহ করার পর থেকে ওই ব্যক্তির বাড়ি লকডাউন রয়েছে।

তিনি আরও বলেন, মেডিকেল টিম নিয়ে ওই ব্যক্তির বাড়িতে যাচ্ছি আমরা। আক্রান্ত হওয়ার কিছুদিন আগে লক্ষ্মীপুরে গিয়েছিলেন ওই ব্যক্তি। সেখান থেকে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে তার।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: