বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন

ফেনীতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ চেষ্টার ভিডিও ভাইরাল, যুবক আটক

মহিউদ্দিন মহি, ফেনী প্রতিনিধি : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর লালপুল অংশে মানসিক প্রতিবন্ধী এক মেয়েকে ধর্ষণের চেষ্টার অভিযোগে তৌহিদুল ইসলাম কিরণ (২৩) নামের এক যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ।

গতকাল মঙ্গলবার বিকেল ৪টার দিকে লালপোল এলাকার হাইওয়ের পাশে এই ঘটনা ঘটে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সুত্রে জানাযায়, মঙ্গলবার বিকেলে মানসিক ভারসাম্যহীন ওই পাগলীকে প্রলোভন দেখিয়ে ধর্ষনণের উদ্দেশ্যে মহাসড়কে পাশে ঝোপের দিকে নিয়ে যায় ওই এলাকার রেহান উদ্দিন মোল্লা বাড়ীর আবু বকরের ছেলে কিরণ।

এই সময় ধর্ষণের প্রস্তুতি কালে ঝোপের মাঝে তাকে দেখতে পেয়ে সন্দেহ হলে ইমরান খান ইমন নামের এক পথচারী এগিয়ে যায়।

মানুষের উপস্থিত টের পেয়ে কিরণ পালিয়ে যায়, পরে ইমন নামের ওই পথচারীর ধারণ করা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করলে মুহুর্তেই তা ভাইরাল হয়ে যায়।

ভিডিওটি প্রশাসনের নজরে আসলে তাৎক্ষণিক অভিযানে বের হয় জেলা গোয়েন্দা পুলিশ। পরে লালপুল এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটকের সত্যতা নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশের ইনচার্জ এ এন এম নুরুজ্জামান। এছাডাও তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে জানান তিনি


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: