সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১১:৫১ অপরাহ্ন

শিরোনাম
মাথায় স্কার্ফ পরে ছবি দেওয়ায় তুর্কি শিক্ষার্থীর ফ্রান্সের ভিসা প্রত্যাখ্যান ঢাকায় ‘তেরে বিন’ তারকা ওয়াহাজ, সঙ্গে নুসরাত ফারিয়া পরিবারসহ ২৭ ইসরাইলি কূটনীতিককে বহিষ্কার করবে যুক্তরাজ্য খুলনায় ছেলেকে হত্যার দেড় মাস পর বাবাকে গুলি করে হত্যা ছেলের হত্যার ৫১ দিনের মাথায় এবার বাবাকে গুলি করে হত্যা প্রথমবারের মতো হতে যাচ্ছে ‘মুসলিম ফিল্ম ফেস্টিভ্যাল’ প্রেমিকের মৃত্যুর খবর পেয়ে ঢামেকের বাথরুমে প্রেমিকার আত্মহত্যা হলের নবম তলা থেকে ঝাঁপ দিলেন ঢাবি শিক্ষার্থী, বাঁচলেন প্রাণে শিক্ষক দিবসের ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’ স্লোগান, প্রধান শিক্ষক গ্রেপ্তার আমি পোশাক লাগিয়েছি ঘুষের টাকা দিয়ে, ঘুষ খাওয়ার জন্যই

শিশুদের স্কুলে পাঠাতে বললেন বরিস জনসন

নিউজ ডেস্ক :: ব্রিটেনে করোনাভাইরাস মহামারিতে বিপর্যস্ত অবস্থা আর লকডাউনের মধ্যেই শিশুদের স্কুলে পাঠানোর আহ্বান জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। আজ সোমবার (৪ জানুয়ারি) থেকে স্কুল খোল‌া আছে এমন এলাকাগু‌লোতে সন্তানদের স্কুলে পাঠানোর আহ্বান জানিয়েছেন তিনি।

করোনার ভয়াবহ প‌রি‌স্থি‌তির মধ্যেও শিশুদের প্রাথ‌মিক বিদ‌্যালয়ে পাঠাতে তিনি এ আহ্বান জানিয়েছে। য‌দিও তার এমন আহ্বানে অ‌ভিভাবক‌দের মধ্যে মিশ্র প্রতি‌ক্রিয়া সৃ‌ষ্টি হয়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বি‌বি‌সিতে সরাস‌রি সম্প্রচা‌রিত এক‌টি অনুষ্ঠানে অংশ নি‌য়ে ব্রিটেনের করোনা প‌রি‌স্থি‌তি, ভ‌্যাক‌সিন সরবরাহ, লকডাউনে অর্থনীতির বিপর্যয়সহ বিভিন্ন বিষয়ে কথা বলেন জনসন।

তিনি বলেন, আমার মনে কোনও সন্দেহ নেই যে স্কুল নিরাপদ। তবে লন্ডন ও দক্ষিণ-পূর্ব ইংল্যান্ডে নতুন করোনা ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ায় দুই সপ্তাহের স্কুল বন্ধের বিষয়টি ব্যতিক্রম। শিশুদের করোনায় আক্রান্ত হওয়ার ঝুঁকি খুব কম এবং শিক্ষার উপকার অনেক বেশি।

ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, মাসের পর মাস লকডাউনে দেশের অর্থনীতি ক্ষ‌তিগ্রস্ত হচ্ছে। মানুষজন ঘরে থাকতে থাকতে মান‌সিক ক্ষ‌তির শিকার হচ্ছেন। শিশুদের লেখাপড়া সবার আগে। স্কুল নিরাপদ। তাই তাদের স্কুলে পাঠাতে হবে।

ইংল্যান্ডের বেশিরভাগ প্রাথমিক স্কুল সোমবার থেকে খুলবে বলে বলে প্রত্যাশা করা হচ্ছে। য‌দিও ব্রিটেনের শিক্ষক ইউ‌নিয়ন স্কুল বন্ধ রাখার পক্ষে তাদের অবস্থান জানিয়েছে। তারা বলছে, স্কুলের কর্মীদের কাজে যোগদান নিরাপদ নয় এবং সব প্রাথমিক বিদ্যালয়ে দূরশিক্ষণ কার্যক্রম চালু করা উচিত। কয়েকটি স্থানীয় প্রশাসনও বড়দিনের ছুটির পর স্কুল পুনরায় খোলা নিয়ে উদ্বেগ জানিয়েছে।

বরিস জনসন বলেন, আগামী তিন মাসের মধ্যে এক কোটি ভ‌্যাক‌সিন ব্রিটিশ জনগণের কাছে পৌঁছে দেওয়া হবে। আজ সোমবার থেকে সপ্তাহে ২০ লাখ ভ্যাকসিন ডোজ মানুষের কাছে পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে সরকারের।
এসএ/


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: