সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন

শিরোনাম
নাগরিক হলেই শেখ হাসিনা পাসপোর্ট পাবেন, এর কোনো নিশ্চয়তা নেই: শামা ওবায়েদ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সম্পদ নিয়ে পর্দার আড়ালে কী হচ্ছে, জাতি জানতে চায়: ডা. শফিকুর রহমান চা-বাগান স্থাপনে আগ্রহ, ডেপুটি স্পিকারের সঙ্গে যুক্তরাজ্য-পর্তুগালের প্রতিনিধিদলের সাক্ষাৎ লিটনের সেঞ্চুরি যখন হয়ে যায় বাবার দেওয়া উপহার বান্দরবানের ত্রিদেশীয় সীমান্ত এলাকা থেকে ৮ বাংলাদেশি আটক সুপেয় পানি, খাদ্য নিরাপত্তা শর্তহীন অর্থায়নের দাবিতে মোংলায় সমাবেশ বেসিক ব্যাংকের নতুন এমডি মো. নূরুল হুদা সংসদ সচিবালয়ের জনবল কাঠামো আধুনিকায়নে ইউএনডিপির সহযোগিতা চায় কমিটি ফুলবাড়ীতে ব্যাপক উৎসাহ উদ্দীপনায় সনাতন ধর্মালম্বীদের সূর্য্য পূজা অনুষ্ঠিত চীনের জ্যাকি এলেন রাজবাড়ীতে, ভালোবেসে নার্গিসকে করলেন বিয়ে

মারা গেছেন বন্ড গার্ল তানিয়া রবার্টস

নিউজ ডেস্ক :: মারা গেছেন মার্কিন তারকা তানিয়া রবার্টস। ৬৫ বছর বয়সী এই তারকা গত রোববার মারা যান। অভিনেত্রীর এ মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন তার বন্ধু ও এজেন্ট মাইক পিঙ্গেল।

জানা গেছে, গত ২৪ ডিসেম্বর নিজের পোষা কুকুর নিয়ে হাঁটতে বের হন তানিয়া। এরপর আচমকা জ্ঞান হারিয়ে ফেলেন তিনি। সঙ্গে সঙ্গে তাকে লস অ্যাঞ্জেলেসের সিডারস-সিনাই মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়। এরপর রোববার (৩ ডিসেম্বর) তার মৃত্যু হয়। তবে ঠিক কী কারণে তার মৃত্যু হয়েছে তার সুনির্দিষ্ট কোনো কারণ জানা যায়নি।

এদিকে হলিউড রিপোর্টার জানিয়েছে, বর্ষিয়ান এই অভিনেত্রী করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন না।

উল্লেখ্য, তানিয়া রবার্টস বন্ড ফিল্ম ‌‘অ্যা ভিউ টু অ্যা কিল’ এবং ‘চার্লি’স অ্যাঞ্জেলস’-এর শেষ মৌসুমের তারকা ছিলেন। জেমস বন্ড চরিত্রে স্যার রজার মুর অভিনীত শেষ চলচ্চিত্রে তিনি বন্ড গার্ল হিসেবে অভিনয় করেছিলেন। এ ছাড়া ‘দ্য বিস্টমাস্টার’ ও ‘শিনা : কুইন অব দ্য জঙ্গল’ চলচ্চিত্রেও তার অভিনয় প্রশংসিত হয়েছে।

১৯৫৫ সালে নিউইয়র্কে জন্ম নেওয়া তানিয়ার প্রকৃত নাম ভিক্টোরিয়া লেই ব্লাম। ১৯৭৭ সালে তিনি জন্মশহর ছেড়ে হলিউডে পাড়ি জমান। তানিয়া রবার্টসের সর্বশেষ সিনেমা ছিল ১৯৯৪-এর ‘ডিপ ডাউন।’ তাকে শেষবার ২০০৫-এ দেখা যায় শোটাইম কমেডি টিভি শো ‘বারবারশপ’-এ।
এসএ/


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: