বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন

শিরোনাম
ফ্রিল্যান্সিং প্রশিক্ষণে লক্ষাধিক আবেদন, লিখিত পরীক্ষায় অংশ নিচ্ছে ৬০ হাজার পুলিশের পোশাক পরিবর্তনের আগে প্রয়োজন সম্যক পর্যালোচনা অস্ত্রোপচারের পর নিজের অনুভূতি জানালেন তানিয়া বৃষ্টি বিকেএসপিতে জুনিয়র টিটি দলের প্রশিক্ষণ শুরু সাবেক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানাকে জিজ্ঞাসাবাদের আহ্বান জামায়াতের দক্ষ জনশক্তি গড়তে দেশে ভাষা শিক্ষা কেন্দ্র খোলার নির্দেশ প্রধানমন্ত্রীর বিএনপির সঙ্গে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যতিক্রমী উদ্যোগ, কমলো ৫০ শতাংশ লাইট-এসি ট্রাম্পের যুদ্ধক্ষমতা কমানোর চেষ্টা আটকে গেল মার্কিন সিনেটে সায়েদাবাদে মাদক কারবারির গুলিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক গুরুতর আহত

আরও চোখ রাঙাচ্ছে করোনা, নতুন মৃত্যু ১৩ হাজার

নিউজ ডেস্ক :: বিশ্বের বিভিন্ন দেশে ভ্যাকসিন প্রয়োগ শুরু হলেও আরও ভয়ানক রূপ নিচ্ছে করোনা পরিস্থিতি। গত একদিনেও ১৩ হাজারের বেশি মানুষের প্রাণহানি ঘটেছে ভাইরাসটিতে। ফলে মৃতের সংখ্যা আজ পৌনে ১৯ লাখ ছুঁতে চলেছে। নতুন করে আক্রান্ত হয়েছেন প্রায় ৭ লাখ মানুষ। একই সাথে সংক্রমণের তুলনায় কম হলেও বেড়েছে সুস্থতা।

বিশ্বখ্যাত জরিপ সংস্থা ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনা শনাক্ত হয়েছে ৬ লাখ ৮২ হাজার ২১৮ জন মানুষের। এ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে ৮ কোটি ৬৮ লাখ ১৮ হাজার ২৭০ জনে দাঁড়িয়েছে। নতুন করে ১৩ হাজার ৪৩ জন মারা যাওয়ায় মৃতের সংখ্যা বেড়ে ১৮ লাখ ৭৪ হাজার ৩৪৪ জনে ঠেকেছে।

আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত সুস্থতা লাভ করেছেন ৬ কোটি ১৫ লাখ ২২ হাজারের বেশি ভুক্তভোগী। এর মধ্যে গত একদিনেই বেঁচে ফিরেছেন ৪ লাখ ৬৪ হাজার রোগী।

এর মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের সবকটি অঙ্গরাজ্যেই দীর্ঘ হয়ে চলেছে করোনা রোগীর সংখ্যা। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ২ কোটি ১৫ লাখ ৭৮ হাজার মানুষ। এর মধ্যে মৃত্যু হয়েছে ৩ লাখ ৬৫ হাজার ৬২০ জনের।

সংক্রমণের হারে দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে করোনা রোগীর সংখ্যা এক কোটি ৩ লাখ ৭৫ হাজারের বেশি। মৃত্যু হয়েছে এক লাখ ৫০ হাজার ১৫১ জনের।

প্রাণহানিতে দ্বিতীয় সর্বোচ্চ ও সংক্রমণে তিনে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত করোনার শিকার ৭৮ লাখ ১২ হাজার মানুষ। মৃত্যু হয়েছে ১ লাখ ৯৭ হাজার ৭৭৭ জনের।

রাশিয়ায় এখন পর্যন্ত করোনার ভুক্তভোগী ৩২ লাখ ৮৪ হাজার মানুষ। এর মধ্যে প্রাণ হারিয়েছেন ৫৯ হাজার ৫০৬ জন।

দ্বিতীয় তরঙ্গে মহামারি গতি বাড়ছে যুক্তরাজ্যে। ফলে আবার কঠোর লকডাউন জারি করেছে দেশটি। এখন পর্যন্ত সেখানে করোনা হানা দিয়েছে ২৭ লাখ ৭৪ হাজারের বেশি মানুষের দেহে। এর মধ্যে প্রাণ ঝরেছে ৭৬ হাজার ৩০৫ জনের।

ছয়ে থাকা ফ্রান্সে এখন পর্যন্ত করোনা হানা দিয়েছে ২৬ লাখ ৮০ হাজার মানুষের দেহে। এর মধ্যে প্রাণ ঝরেছে ৬৬ হাজার ২৮২ জনের।

তুরস্কে করোনা হানা দিয়েছে এখন পর্যন্ত ২২ লাখ ৭০ হাজার মানুষের দেহে। এর মধ্যে মৃত্যু হয়েছে ২১ হাজার ৮৭৯ জনের।

ইতালিতে এখন পর্যন্ত ২১ লাখ ৮২ হাজার মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে প্রাণহানি ঘটেছে ৭৬ হাজার ৩২৯ জনের। সুস্থতা লাভ করেছেন দুই-তৃতীয়াংশ রোগী।

এছাড়া স্পেন, মেক্সিকো, আর্জেন্টিনা, কলম্বিয়া, পেরু, চিলি, জার্মানি, ইউক্রেইন, দক্ষিণ আফ্রিকা ও নেদারল্যান্ডসের মতো দেশগুলোতে হু হু করে বাড়ছে করোনাক্রান্ত রোগীর সংখ্যা। একই সাথে ঝরছে বহু মানুষের প্রাণ।

এদিকে, বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী আজ বুধবার দুপুর পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৫ লাখ ১৭ হাজার ৯২০ জন মানুষ। এর মধ্যে ৪ লাখ ৬২ হাজার ৪৫৯ জন রোগী সুস্থতা লাভ করলেও প্রাণহানি ঘটেছে ৭ হাজার ৬৭০ জনের।
এআই/এসএ/


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: