রবিবার, ০৮ মার্চ ২০২৬, ১১:১০ অপরাহ্ন

শিরোনাম
প্রশাসনও কি অটোপাশের মত অটো বাসের ড্রাইভিং সিটে? : ফিরোজ আলম মিলন আন্তর্জাতিক নারী দিবসে জাতীয় নারী জোটের আলোচনা সভা অনুষ্ঠিত নারীর ক্ষমতায়ন সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নের অন্যতম পথ : জান্নাত ফাতেমা আন্তর্জাতিক নারী দিবসে প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও মিছিল কোনাল-অন্তরা-মাশার গান ‘নারী যায় বাড়ি’ ইরানের নতুন সর্বোচ্চ নেতা নির্বাচিত ৫ দেশ থেকে বাংলাদেশের রাষ্ট্রদূত প্রত্যাহার বিদেশে বসে হাসিনা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চালিয়ে যাচ্ছে: মির্জা ফখরুল এতিমদের সাথে চৌদ্দগ্রাম ব্যাংকার্স সোসাইটির ইফতার ও সুবিধাবঞ্চিতদের মাঝে ঈদ উপহার বিতরণ নড়াইলে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ আহত ১৫

ম্যানইউকে হারিয়ে ফাইনালে ম্যানসিটি

নিউজ ডেস্ক :: ম্যানচেস্টার ইউনাইটেডকে হারিয়ে ইএফএল কাপের ফাইনাল নিশ্চিত করেছে টানা তিনবারের চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। আগামী ২৫ এপ্রিলের ফাইনালে টটেনহাম হটস্পারের মুখোমুখি হবে পেপ গার্দিওলার শিষ্যরা।

বুধাবার রাতে ওল ট্রাফোর্ডে ইউনাইটেডকে ২-০ গোলে হারায় ম্যানচেস্টার সিটি। দলের হয়ে গোল দুটি করেন জন স্টোনস ও ফার্নান্দিনহো।

প্রথমার্ধে কোনো দলই গোল পায়নি। যদিও উভয় দলই গোলের সুযোগ হাতছাড়া করে। তবে দ্বিতীয়ার্ধের শুরুতে এগিয়ে যায় সিটি।

ফিল ফোডেনের ফ্রি কিক থেকে পাওয়া বল ডি বক্সে পেয়ে গোলের সূচনা করেন স্টোনস। ২০১৭ সালের পর ক্লাব ফুটবলে গোলের দেখা পেলেন এই ইংলিশ ডিফেন্ডার।

ম্যাচের ৮৩ মিনিটে ব্যবধান দিগুণ করে সিটি। স্বাগতিকরা কর্নার ঠিকমত ক্লিয়ার করতে ব্যর্থ হলে বল পান ফার্নান্দিনহো। দুর্দান্ত ভলিতে ইউনাইটেডের জালে বল জড়িয়ে দেন ব্রাজিলিয়ান এই ডিফেন্ডার।

এ নিয়ে টানা চতুর্থবারের মতো ফাইনালে যায় সিটি। এর মধ্যে তিনবারই ট্রফি জয় করে তারা। গত আসরেও দুই লেগ মিলে উলে গুনার সুলশারের দলকে ৩-২ গোলে হারিয়ে ফাইনালে উঠেছিল তারা।
এএইচ/এসএ/


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: