মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন

শিরোনাম
উপাচার্যকে ৪৫ মিনিট অবরুদ্ধ রাখার পর আলোচনায় আন্দোলনকারী সাংবাদিকেরা বাংলাদেশ-আমিরাত প্রস্তুতি ম্যাচ ড্র মাথায় স্কার্ফ পরে ছবি দেওয়ায় তুর্কি শিক্ষার্থীর ফ্রান্সের ভিসা প্রত্যাখ্যান ঢাকায় ‘তেরে বিন’ তারকা ওয়াহাজ, সঙ্গে নুসরাত ফারিয়া পরিবারসহ ২৭ ইসরাইলি কূটনীতিককে বহিষ্কার করবে যুক্তরাজ্য খুলনায় ছেলেকে হত্যার দেড় মাস পর বাবাকে গুলি করে হত্যা ছেলের হত্যার ৫১ দিনের মাথায় এবার বাবাকে গুলি করে হত্যা প্রথমবারের মতো হতে যাচ্ছে ‘মুসলিম ফিল্ম ফেস্টিভ্যাল’ প্রেমিকের মৃত্যুর খবর পেয়ে ঢামেকের বাথরুমে প্রেমিকার আত্মহত্যা হলের নবম তলা থেকে ঝাঁপ দিলেন ঢাবি শিক্ষার্থী, বাঁচলেন প্রাণে

হাতিয়ায় সরকারী নিয়ম ভঙ্গ করায় দুটি ইটভাটা বন্ধ করে দিয়েছে পরিবেশ অধিদপ্তর

হাতিয়া প্রতিনিধি :: ১২জানুয়ারী সরকারী নিয়ম ভঙ্গ করে কৃষি জমিতে ইটভাটা স্থাপন করায় দুটি ইটভাটার সকল কার্যক্রম বন্ধ করে দিয়েছে পরিবেশ অধিদপ্তর। এ সময় মেসার্স মোজহার উদ্দিন ব্রিক্সকে ১লাখ ও মেসার্স সাফদার ব্রিক্সকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালতের মেজিষ্ট্রেট। মঙ্গলবার বিকালে নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়ার পৌরসভা ২নং ওয়ার্ডে ও চরকিং ইউনিয়নের ৪নং ওয়ার্ডে এই জরিমানার ঘটনা ঘটে।

জানাযায়, দীর্ঘদিন থেকে মেসার্স মোজহার উদ্দিন ব্রিক্স ও মেসার্স সাফদার ব্রিক্স নামে ইটভাটা দুটি সরকারী নিয়ম ভঙ্গ করে তাদের কার্যক্রম পরিচালনা করে আসছে। এই সংবাদ নিশ্চিত হয়ে মঙ্গলবার বিকালে ভ্রাম্যমান আদালতের মেজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার মাজহারুল ইসলাম ও পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা অভিযান করেন। এসময় ইটভাটা দুটি সম্পূর্ন ভাবে বন্ধ ঘোষনা করা হয়।

এদিকে নিয়ম ভঙ্গ করায় এ সময় মেসার্স মোজহার উদ্দিন ব্রিক্স এর ম্যানেজার আবু তাহেরকে ১লাখ টাকা ও মেসার্স সাফদার ব্রিক্সএর মালিক আমজাদ সাফদারকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। অনাদায়ে দুজনকে তিন মাসের জেল দেওয়া হয়। তবে জরিমানার টাকা পরিষোধ করে দেওয়ায় কাউকে জেলে যেতে হয়নি।

এসময় ভ্রাম্যমান আদালতের সাথে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ সিরাজুল ইসলাম ও সহকারী পরিচালক তানজিম তারেক ।

এব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: ইমরান হোসেন বলেন নিয়ম অমান্য করা অন্য ইটভাটায় আমাদের অভিযান অব্যাহত থাকবে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: