সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন

শিরোনাম
রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে কালি মাখানোর প্রতিবাদে উদীচীর সাংস্কৃতিক পরিবেশনা আয়াস, মারজিয়াদের বিরুদ্ধে কোন ধারায় কী কী অভিযোগ আনা হয়েছে জার্মান পর্যটকের সেই ল্যাপটপ নাটোর থেকে উদ্ধার দক্ষিণ এশিয়ায় বাল্যবিবাহের হার সবচেয়ে বেশি বাংলাদেশে অর্থ আত্মসাৎ ও পাচারের অভিযোগ, সুভাস্তু ডেভেলপমেন্টে দুদকের অনুসন্ধান চাঁদাবাজ-দখলদারদের জায়গা নেই বিএনপিতে চাঁদাবাজি ও দখলদারিতে জড়ালে কাউকেই ছাড় দেওয়া হবে না: প্রধানমন্ত্রী প্রয়োজনে আবু সাঈদের মতো জীবন দেব: জামায়াত এমপি দুর্গাপূজার ছুটিতে নিরাপদ যাত্রা নিশ্চিত করতে সমন্বিত প্রস্তুতির নির্দেশ সড়কমন্ত্রীর ‘স্বৈরাচার’ ও ‘গুপ্তরা’ এক হতে পারে, এমপিদের সতর্ক করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মধ্যরাতে হঠাৎ ক্যাম্পাস ছাড়লেন হাবিপ্রবির উপাচার্য!

নিউজ ডেস্ক :: চাকরির দাবিতে উপাচার্যের বাসভবনের সামনে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতাকর্মীদের অবস্থান কর্মসূচির পর মঙ্গলবার (১২ জানুয়ারি) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে হঠাৎ ক্যাম্পাস ছেড়েছেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মু. আবুল কাসেম।

বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. বিধান চন্দ্র হালদার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘উপাচার্য স্যার ক্যাম্পাস থেকে চলে যাওয়ার বিষয়টি আমরাও শুনেছি। যাওয়ার সময় তিনি বিশ্ববিদ্যালয়ের গাড়ি ব্যবহার করেছেন। এ সময় তিনি একটি পত্রও লিখে গেছেন, তবে সেটি এখনো খুলে দেখা হয়নি।’

হঠাৎ গভীর রাতে ক্যাম্পাস ত্যাগ করার বিষয়ে জানতে চাইলে বিধান চন্দ্র বলেন, ‘উপাচার্য স্যার বলে গেছেন ওনার স্ত্রী অসুস্থ ছিলেন। তার চিকিৎসা প্রয়োজন ছিল। তবে তিনি কবে ফিরে আসবেন এটা ঠিক করে বলা যাচ্ছে না। এছাড়া স্যারের মেয়াদেরও শেষ সময় চলে এসেছে।’

এর আগে উপাচার্যের বাসভবনের সামনে গতকাল মঙ্গলবার বেলা ১১টা থেকে ছাত্রলীগের অবস্থান কর্মসূচি শুরু হয়। রাত ৮টা পর্যন্ত তাদের কর্মসূচি চলছিল। পরে রাত সাড়ে ৮টার দিকে উপাচার্যের সঙ্গে আলোচনায় বসেন ছাত্রলীগের নেতাকর্মীরা।

উল্লেখ্য, দীর্ঘ ১০ মাস উপাচার্য নিজ বাসভবনে নিজে থেকে অবরুদ্ধ থাকার পর মঙ্গলবার মধ্যরাতে হঠাৎ বিশ্ববিদ্যালয় ছেড়ে চলে যাওয়ার ঘটনা অনেককেই বিস্মিত করেছে। অনেকের ধারণা চাকরি প্রত্যাশিদের চাপের ফলেই ভিসি ক্যাম্পাস ছাড়তে বাধ্য হয়েছেন। উপাচার্যের মেয়াদ শেষ হবে আগামী মাসের পহেলা ফেব্রুয়ারিতে।

তবে ক্যাম্পাস ছাড়ার কারণ জানতে উপাচার্য প্রফেসর ড. মু. আবুল কাসেমের সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
এআই/এসএ/


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: