মঙ্গলবার, ০৯ Jun ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন

শিরোনাম
বটগাছের ছায়ায় ২০০ বছরের রতডাঙ্গা হাট নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ এ কৃতিত্ব অর্জনকারী খেলোয়াড়দের সংবর্ধনা দিলেন মুন্সীগঞ্জ জেলা প্রশাসক লক্ষ্মীপুরে খাল খননের মাটি দিয়ে তৈরি হচ্ছে রাস্তা, স্বস্তিতে হাজারো কৃষক নড়াইলে ডিজিটাল নিরাপত্তা ও ফ্যাক্ট চেকিংয়ে তরুণদের প্রশিক্ষণ ইরানের নতুন সর্বোচ্চ নেতার মধ্যে সাহসিকতা রয়েছে: ট্রাম্প বাজেট অধিবেশন শুরু, বাজেট প্রস্তাব ১১ জুন নড়াইলে বজ্রপাতে মৃত্যু ২ কালিগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন, অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি চৌদ্দগ্রাম নবাগত ইউএনও কে শুভেচ্ছা জানান উপজেলা ও পৌরসভা শ্রমিকদলের নেতৃত্ববৃন্দ দৌলতপুরে আলোচিত জোড়া হত্যা মামলার পলাতক আসামি সবুজ গ্রেপ্তার

অবশেষে জনসম্মুখে এলেন কিম জং উন

অবশেষে জনসম্মুখে এলেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। শনিবার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এই তথ্য জানায়। প্রায় ২০ দিন পর তিনি সামনে এলেন।

কেসিএনএ’র প্রতিবেদনে বলা হয়েছে, রাজধানী পিয়ংইয়ংয়ের কাছে সানচিয়নে একটি সার কারখানার উদ্বোধনী অনুষ্ঠানে হাজির হন কিম। ফিতা কেটে উদ্বোধন করেন তিনি। এসময় উপস্থিত কারখানায় লোকেরা ‘উল্লাসে ফেটে’ পড়েন।

এছাড়া প্রতিবেদনে বলা হয়েছে, সেখানে কিমের সঙ্গে উপস্থিত ছিলেন উত্তর কোরিয়ার সিনিয়র কর্মকর্তাসহ তার বোন কিম ইয়ো জং।

তবে কিমের জনসম্মুখে হাজির হওয়ার খবরের সত্যতা যাচাই করা যায়নি বলে জানিয়েছে বিবিসি। এছড়া কেসিএনএ কিমের নতুন কোন ছবিও প্রকাশ করেনি।

বিগত কয়েক দিন থেকে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে খবর চাউর হয়, উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের শারীরিক অবস্থা গুরুতর। কিমের মৃত্যু হয়েছে বলেও দাবি করে অনেক সংবাদ মাধ্যম। সোশ্যাল মিডিয়ায় ৩৬ বছর বয়সী কিম জং উনের ভুয়া মৃতদেহের ছবিও ভাইরাল হয়। তবে এনিয়ে কোন মন্তব্য করেনি উত্তর কোরিয়া। শেষমেশ দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে কিমের অবস্থান নিয়ে এই তথ্য এলো।
সূত্র : বিবিসি, আল জাজিরা


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: