বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন

শিরোনাম
অস্ত্রোপচারের পর নিজের অনুভূতি জানালেন তানিয়া বৃষ্টি বিকেএসপিতে জুনিয়র টিটি দলের প্রশিক্ষণ শুরু সাবেক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানাকে জিজ্ঞাসাবাদের আহ্বান জামায়াতের দক্ষ জনশক্তি গড়তে দেশে ভাষা শিক্ষা কেন্দ্র খোলার নির্দেশ প্রধানমন্ত্রীর বিএনপির সঙ্গে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যতিক্রমী উদ্যোগ, কমলো ৫০ শতাংশ লাইট-এসি ট্রাম্পের যুদ্ধক্ষমতা কমানোর চেষ্টা আটকে গেল মার্কিন সিনেটে সায়েদাবাদে মাদক কারবারির গুলিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক গুরুতর আহত নড়াইলে বিদ্যুৎস্পষ্ট হয়ে ইটভাটার শ্রমিকের মৃত্যু মধ্যপাড়া খনির পাথর বিক্রি কমে যাওয়ায় উৎপাদন বন্ধের আশঙ্কা

হাতীবান্ধায় ৪২৫ টি গৃহহীন পরিবার পেল জমির দলিল সহ নতুন বাড়ি

হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি :: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা প্রশাসনের আয়োজনে ৪২৫টি গৃহহীন ও ভুমিহীন পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার স্বরূপ গৃহ ও জমির দলিল হস্তান্তর করা হয়।

শনিবার (২৩ জানুয়ারী) সকাল সাড়ে ১০টায় গণভবন থেকে সরাসরি ভিডিও কনফারেন্সে মাধ্যমে লালমনিরহাট জেলাসহ দেশের বিভিন্ন এলাকায় ভুমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে এসব গৃহ হস্তান্তর করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে গৃহ হস্তান্তর উদ্বোধনের পর পরই হাতীবান্ধা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ৪২৫টি পরিবারের মাঝে ঘরের চাবিসহ জমির দলিল হাতে তুলে দেয়া হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শামিউল আমিনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি ও স্থানীয় সাংসদ বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন এমপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মশিউর রহমান মামুন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি লিয়াকত হোসেন বাচ্চু, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) শারমিন সুলতানা, মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন নাহার, সহকারী পুলিশ সুপার (এএসপি সার্কেল) তাপস কুমার সরকার, হাতীবান্ধা থানার অফিসার্স ইনচার্জ (ওসি) এরশাদুল আলমসহ বিভিন্ন ইউপি চেয়ারম্যান।

আলোচনা সভা শেষে উপজেলার ৪২৫টি ভুমিহীন ও গৃহহীন পরিবারকে ২শতক জমির দলিল ও গৃহ হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে সরকারী কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, সাংবাদিক ও সুবিধাভোগীরা উপস্থিত ছিলেন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: