বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন

শিরোনাম
ঢাকাস্থ মুন্সীগঞ্জ-বিক্রমপুর সাংবাদিক ফোরামের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিশ্ব জুনিয়র উশুতে বাংলাদেশ দলের কোচ রাজশাহীর জাহিদ হাসান ৪৬ বছর পর ফুলবাড়ী উপশহর প্রকল্পে গতি, জমি পেল জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ পরিবারের একমাত্র আশার প্রদীপ নিভে যাচ্ছে: ঘোনাপাড়ায় সড়ক দুর্ঘটনায় শের আলী আজ মৃত্যু পথযাত্রী নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রলি চালক নিহত কালিয়াকৈরে সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনার লক্ষ্যে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত পাটুরিয়া-দৌলতদিয়ায় প্রস্তুত সাত ঘাট প্রতি সপ্তাহে দেশজুড়ে পরিচ্ছন্নতা অভিযান, ১৪ মার্চ থেকে শুরু: প্রধানমন্ত্রী জয়নুল আবদিন ফারুককে সতর্ক করল বিএনপি যুদ্ধের মাঝেও স্বাভাবিক তেহরানের জনজীবন

ইনদোম্বেলের জোড়া গোলে বড় জয় টটেনহ্যামের

নিউজ ডেস্ক :: ইংলিশ এফএ কাপের পঞ্চম রাউন্ড নিশ্চিত করেছে টটেনহ্যাম। চতুর্থ রাউন্ডের ম্যাচে উইকম্বে ওয়ান্ডারার্সের বিপক্ষে প্রথমে পিছিয়ে পড়া টটেনহ্যাম শেষ পর্যন্ত ইনদোম্বেলের জোড়া গোলে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে।

সোমবার (২৫ জানুয়ারি) রাতে উইকম্বে ওয়ান্ডারার্সকে ৪-১ গোলে হারিয়েছে টটেনহ্যাম। যদিও প্রথমে তারা ১-০ গোলে পিছিয়ে পড়ে। তবে বেল ও হ্যারি উইঙ্কস ও তঙ্গী ইনদোম্বেলের নৈপূণ্যে শেষ পর্যন্ত ৪-১ ব্যবধানে জয় পেয়েছে তারা।

টটেনহ্যামকে বিস্মিত করে ম্যাচের ২৫ মিনিটেই লিড নেয় উইকম্বে ওয়ান্ডারার্স। এ সময় ফ্রেড অনিয়েদিনমা গোল করেন। প্রথমার্ধের যোগ করা সময়ে (৪৫+২) গ্যারেথ বেল এই গোলটি শোধ দিয়ে সমতায় ফেরান টটেনহ্যামকে। ১-১ গোলের সমতায় বিরতিতে যায় উভয় দল।

বিরতি থেকে ফিরেও ৮৫ মিনিট পর্যন্ত ছিল ১-১ গোলের সমতা। ৮৬ মিনিটে হ্যারি গোল করে এগিয়ে নেন দলকে। আর ৮৭ ও ম্যাচের শেষ মুহূর্তের অতিরিক্ত সময়ে (৯০+৩) ইনদোম্বেলে জোড়া গোল করে টটেনহ্যামকে ৪-১ ব্যবধানের জয় উপহার দেন।

পঞ্চম রাউন্ডে টটেনহ্যামের প্রতিপক্ষ এভারটন। ফেব্রুয়ারিতে গুডিসন পার্কে দুই দল মুখোমুখি হবে।
এএইচ/এসএ/


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: