শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন

শিরোনাম
শিক্ষকদের ক্লাস বাদ দিয়ে রাজপথে না আসার আহ্বান শিক্ষামন্ত্রীর শেখ হাসিনা দেশে ফিরতে চাইলে বন্দি বিনিময় চুক্তির মাধ্যমেই ফিরতে হবে: ত্রাণমন্ত্রী প্রধানমন্ত্রীর কার্যালয়ে ৭৪৬ পদে বড় নিয়োগ ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগে কারাগারে দুই ‘জুলাই যোদ্ধা’ যে রোগে মনে হয় আপনার হাতটি অন্য কেউ নিয়ন্ত্রণ করছে পরিকল্পনা ছাড়া অনার্স কোর্স: কোথাও শিক্ষক আছে ছাত্র নেই, কোথাও উল্টোটা, ক্ষোভ শিক্ষামন্ত্রীর শেখ হাসিনার কারণে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নিরীহ সমর্থকেরাও কষ্ট পাচ্ছেন: দুলু শেখ হাসিনা ও তাঁর দলের কবর হোক জনগণের মনে: জাহেদ উর রহমান চলছে কার্টুন পিপল কমিকস ফেস্ট, আজ শেষ দিন শরীয়তপুরে চরের ফসলি জমিতে ৫০ হাজার গাছ লাগানোর উদ্যোগ প্রশাসনের, আপত্তি কৃষকদের

ছেলেকে নিয়ে অসহায় মানুষের পাশে শিল্পার স্বামী রাজ

নিউজ ডেস্ক :: শীতের শহরে অসহায় মানুষদের পাশে দাঁড়ালেন রাজ কুন্দ্রা। শিল্পা শেট্টির স্বামী রাজ কুন্দ্রার ওই ভিডিও প্রকাশ্যে আসতেই প্রশংসায় ভাসিয়ে দেন নেটিজেনরা।

সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি ভিডিও শেয়ার করেন শিল্পার শিল্পপতি স্বামী রাজ কুন্দ্রা। যেখানে ভোর ৬টায় রাস্তায় বেরিয়ে পড়েন রাজ। ছেলে ভিয়ানকে নিয়ে ভোরবেলায় বেরিয়ে অসহায়, গৃহহীন মানুষদের সাহায্য করেন রাজ। ছেলেকে নিয়ে ওই গৃহহীন মানুষের কম্বল দিয়ে সাহায্য করেন শিল্পার শিল্পপতি স্বামী।

শিল্পার স্বামী বলেন, মাথার উপর ছাদ, প্লেটে অনায়াসে খাবার নিয়ে কখনও অসহায় মানুষদের দুঃখ, দুর্দশা অনুভব করা যায় না। সেই কারণেই ছেলেকে নিয়ে ভোর ৬টায় বেরিয়ে রাস্তার অসহায় মানুষদের পাশে দাঁড়ান তাঁরা। সমস্ত প্রতিকূলতার মাঝে দাঁড়িয়ে গৃহহীন মানুষরা কীভাবে জীবনযাপন করেন, তা বোঝার জন্যই ছেলেকে নিয়ে রাস্তায় বেরিয়ে পড়েন বলেও জানান রাজ কুন্দ্রা।

এদিকে রাজ কুন্দ্রা এবং ভিয়ানের ওই ভিডিওতে শিল্পা শেট্টিকে দেখা যায়নি। লকডাউন ওঠার পর শিল্পা বর্তমানে ছোট্ট সমীশাকে নিয়ে ব্যস্ত। ভিয়ান এবং সমীশাকে নিয়ে বর্তমানে শিল্পা শেট্টি ব্যস্ত বলে জানা যাচ্ছে। প্রসঙ্গত, সারোগেসির মাধ্যমেই জন্ম হয় শিল্পা-রাজের মেয়ে সমীশার। সূত্র: জিনিউজ

এসি


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: