শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন

শিরোনাম
কানাডায় অভিবাসন জালিয়াতির অভিযোগে পাঁচ বাংলাদেশির বিরুদ্ধে মামলা, একজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা খাওয়ার সময় অস্বাভাবিক ঘাম হয় কেন? হেমন্তে বারান্দা ও ছাদবাগানে গাছের যত্ন যেভাবে নেবেন পরিবর্তন হচ্ছে কমিউনিটি ক্লিনিকের নাম, চিকিৎসক সংকটে ব্যবস্থা নেওয়ার ঘোষণা মন্ত্রীর ফেসবুকে সাংবাদিকদের নিয়ে মন্তব্য, তালা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে মানববন্ধন সব ওষুধ কিনতে হয় রোগীর, দুঃখ প্রকাশ করে টাকা দিলেন স্বাস্থ্যমন্ত্রী তৃণমূল ছেড়ে বিজেপির ‘কথামতো’ চলার পুরস্কার পেলেন ইউসুফ পাঠান এমপির বক্তব্যে ইউএনওর হাততালি, সমালোচনার মুখে বললেন ‘ভাইরাল হতে চাই’ শেষ ১৭ বলে ৪৬ রান করে জিতল ভারত বগুড়াকে আধুনিক ও সমৃদ্ধ অঞ্চল গড়তে সরকারের মেগা পরিকল্পনা

সেরা করদাতার পুরস্কার পাচ্ছেন সাকিব-তামিম-মাশরাফি

নিউজ ডেস্ক :: প্রতি বছরের ন্যায় এবারও সেরা করদাতা ব্যক্তি ও প্রতিষ্ঠানের নাম ঘোষণা করেছে জাতীয় রাজস্ব বোর্ড। বিভিন্ন বিভাগে সেরা করদাতাদের দেয়া হবে ট্যাক্স কার্ড। সম্প্রতি ঘোষিত এই তালিকায় আছেন তিন ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজা, সাকিব আল হাসান ও তামিম ইকবাল।

জাতীয় ট্যাক্সকার্ড নীতিমালা, ২০১০ (সংশোধিত) অনুযায়ী ২০১৯-২০২০ অর্থবছরে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) থেকে যাচাই-বাছাই করে বিভিন্ন ক্যাটাগরিতে জাতীয় পর্যায়ে মোট ১৪১ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সেরা করদাতা নির্বাচিত করা হয়েছে। এর মধ্যে রয়েছে ৭৬ ব্যক্তি, ৫৫ প্রতিষ্ঠান ও অন্যান্য ১২।

ক্রিকেটারদের মধ্যে কর অঞ্চল ৭-এর সাকিব আল হাসান এবং কর অঞ্চল ১-এর তামিম ইকবাল ও মাশরাফি বিন মর্তুজা নির্বাচিত হয়েছেন। খেলোয়াড় ক্যাটাগরিতে সেরা করদাতা নির্বাচিত এই তিনজন পাচ্ছেন ট্যাক্স কার্ড।

তিনজনের মধ্যে সর্বোচ্চ করদাতা বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। দ্বিতীয় সর্বোচ্চ করদাতা উদ্বোধনী ব্যাটসম্যান তামিম ইকবাল এবং তৃতীয় সর্বোচ্চ করদাতা ওয়ানডে সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

ট্যাক্স কার্ডধারীরা যেকোনো জাতীয় অনুষ্ঠানে আমন্ত্রণ পাবেন। স্থল, জল ও আকাশপথে সরকারি কোটা অনুসারে আসন ও অন্যান্য সুবিধা পাবেন তারা। কার্ডধারী ও তাদের পরিবারের সদস্যরা চিকিৎসা সুবিধা ও নাগরিক সেবার ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার পাবেন।

এসএম/এসএএস/এমকেএইচ


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: