বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন

শিরোনাম
স্বৈরাচারের ভূত এখনও রয়ে গেছে: তারেক রহমান মওলানা ভাসানীর কবর জিয়ারত করলেন তারেক রহমান বরিশালে ঐক্যের বন্ধনে ব্যতিক্রমী আয়োজনে গুঠিয়ায় ভেদাভেদহীন বর্ষবরণ উৎসব গোপালগঞ্জে বর্ণিল উৎসবে ১৪৩৩-কে বরণ: বৈশাখী শোভাযাত্রা ও সুরের মূর্ছনায় মাতোয়ারা জেলাবাসী নড়াইলে বাংলা বর্ষবরণ উপলক্ষে জমজমাট লাঠি খেলা অনুষ্ঠিত কালিয়াকৈর প্রেসক্লাবের উদ্যোগে পহেলা বৈশাখ উদযাপন শিবালয়ে সামাজিক অবক্ষয় রোধে ৪৯টি মসজিদের ইমাম এবং কমিটির আলোচনা সৎসঙ্গ শিল্পী গোষ্ঠীর উদ্যেগে আলোচনা সভা কবিতা পাঠ ও সাংস্কৃতিক অনুষ্ঠান ডোমারে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার: পরকীয়া নিয়ে স্বামী–পরিবারের অভিযোগ নড়াইলের লোহাগড়ায় বিনামুল্যে উফশী আউশ ধানের বীজ ও সার বিতরণ

বরুণ ধাওয়ানের রাজকীয় বিয়ের ছবি ভাইরাল

নিউজ ডেস্ক :: পুরো বলিউডপাড়া মেতেছিলো বরুণ ধাওয়ানের বিয়ের আনন্দে। দীর্ঘ দিনের প্রেমিকা নাতাশা দালালকে বিয়ে করেছেন তিনি। শৈশব থেকে দীর্ঘ সময়ের প্রেম, এরপর বিয়ে। তাই এই বিয়েকে ঘিরে বেশ আগ্রহ ছিলো সবার।

তবে করোনার কারণে বড় কোনো আয়োজন করা হয়নি বরুণদের পক্ষ থেকে। করোনা নীতিমালা মেনে খুব স্বল্প সংখ্যক অতিথি নিয়ে আলিবাগে অনুষ্ঠান শেষ করেছেন তারা।

নতুন বউ নিয়ে ঘরের ছেলে ঘরে ফিরলেন। আলিবাগ থেকে মুম্বাইতে ফিরেছেন বরুণ ধাওয়ান। তারপর বিয়ের বেশ কিছু ছবি ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সেসব ছবিতে আভাস মিললো কেমন ছিলো বরুণের রাজকীয় বিয়ের আসর।

২৪ জানুয়ারি বসেছিলো বরুণ ধাওয়ান এবং নাতাশা দালালের বিয়ের আসর। আলিবাগের ম্যানসন হাউস নামে একটি পাঁচতারা হোটেলেই বসে বরুণ-নাতাশার বিয়ের আসর।

করোনার জেরে বরুণ-নাতাশার বিয়ের অতিথি তালিকায় বেশ কাটছাট করা হলেও, অনুষ্ঠানের জাঁকজমকে কোনও ঘাটতি ছিল না। বলিউডের অন্যতম হাই প্রোফাইল বিয়ের আসরে বর-কনেকে নিয়ে যেমন নেট জনতার আগ্রহের অন্ত ছিল না, তেমনি অতিথিদের নিয়েও শুরু হয় জল্পনা।

বরুণ ধাওয়ান এবং নাতাশা দালালের বিয়ের অনুষ্ঠানের কথা যাতে কাকপক্ষীতেও টের না পায়, সেই জন্য একাধিক ব্যবস্থা করেন ধাওয়ানরা। ক্যামেরার প্রবেশ নিষিদ্ধ করা হয় কড়াভাবে। তাই অপেক্ষা করতে হয়েছে এ বিয়ের ছবির জন্য।

অবশেষে নাতাশার সঙ্গে সাতপাকে বাঁধা পড়ার পর নিজেই ছবি শেয়ার করেন বলিউডের হাম্পটি শর্মা। অভিনেতার পর তার ফ্যান পেজের পক্ষ থেকেও বেশ কয়েকটি ছবি শেয়ার করা হয়েছে সামাজিক মাধ্যমে। সেসব ছবি ভাইরাল হয়েছে।

এদিকে বিয়ের পর বরুণ ধাওয়ান এবং নাতাশা দালালের রিসেপশন কবে হবে, সে বিষয়ে কিছু জানা যায়নি। তবে বিয়ের পরপরই তুরস্কে উড়ে যাবেন বরুণ-নাতাশা, তাদের হানিমুনের জন্য। পাওয়া গেছে এমন খবর।

এলএ/এএসএম/জেআইএম


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: