বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন

শিরোনাম
নড়াইলের লোহাগড়ায় শুরু হয়েছে বাঙালির প্রাণের উৎসব হালখাতা চৌদ্দগ্রামে নববর্ষে বর্ণাঢ্য র‌্যালি ও বৈশাখী মেলার উদ্বোধন রায়ের তারিখ পরিবর্তন: অদিতা হত্যা মামলার রায় ২৯ এপ্রিল জেলা কারাগারের মাসিক দরবার অনুষ্ঠিত বৈশাখী আবহে বীকন সাহিত্য ও সাংস্কৃতিক কেন্দ্রের কবিতা পাঠ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত পহেলা বৈশাখ ও বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপনে ধনবাড়ীতে বৈশাখী শোভাযাত্রা ঐতিহ্যবাহী আলু খাওয়া মণ্ডপ মেলায় মুখর ফুলবাড়ী আলোকিত মানুষ গড়ার প্রত্যয় নিয়ে আয়োজিত অনুষ্ঠান ফুলবাড়ীতে ব্যাপক আয়োজনের মধ্য দিয়ে বাংলা পহেলা বৈশাখ নববর্ষ উদযাপন ৫ লাখ অভিবাসীকে বৈধতা দিচ্ছে স্পেন, উচ্ছ্বসিত প্রবাসী বাংলাদেশিরা

সন্ত্রাস জঙ্গিবাদ সাম্প্রদায়িকতা ও ধর্মবিশ্বাসের অপপ্রয়োগ রোধ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

(জয়পুরহাট) প্রতিনিধি :: জয়পুরহাটের আক্কেলপুরে জয়পুরহাট জেলা হেযবুত তওহীদের আয়োজনে সন্তাস জঙ্গিবাদ সাম্প্রদায়িকতা ও ধমবিশ্বাসের অপপ্রয়োগ রোধ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) সকাল ১০ ঘটিকায় পৌর সদরের আদর্শ ক্লাব ডাঃ ওসমান গনি কমিউনিটি সেন্টারে জেলা হেযবুত তওহীদের সভাপতি মোঃ হারুনুর রশীদের সভাপতিত্বে, সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, হেযবুত তওহীদ কেন্দ্রীয় কমিটির সাঃ সম্পাদক মোঃ মশিউর রহমান।

উক্ত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন,গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পরিচালক মোঃ সাইদুর রহমান,হেযবুত তওহীদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক জনাব মো: আশেক মাহমুদ,জয়পরহাট জেলা হেযবুত তওহীদের দপ্তর সম্পাদক মামুনুর রশীদ মামুন জেলা কমিটির সহ-সম্পাদক টিটু আহম্মেদ,উপজেলা কমিটির সভাপতি আল মাসুদ রুবেল ও সোনামুখি ইউনিয়ন সভাপতি অবসর প্রাপ্ত সেনাবাহিনী মোঃ মোফাজ্জল হোসেন ও সোনামুখি ইউপি সাঃসম্পাদক সাংবাদিক জামাল উদ্দিন

এসময়ে স্থানীয় নেতৃবৃন্দদের মধ্যে বক্তব্য রাখেন, আক্কেলপুর পৌর নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত মেয়র প্রার্থী মোঃ শহীদুল আলম চৌধুরী,উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা মোঃ সাদেকুর রহমান সাদেক, আক্কেলপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি শ্রী বিরেন চন্দ্র দাস, আরো
৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলার পদপ্রাথী মামুনুর রশীদ চৌধুরী মামুন সহ আরো অন্যান্য নেতৃবৃন্দরা।

সভায় বক্তারা বলেন হেযবুত তওহীদ জাতির সামনে প্রকৃত ইসলামের শিক্ষা তুলে ধরছেন সে শিক্ষা যদি মানবজাতি গ্রহণ করে তাবে সমাজ থেকে চলমান সন্ত্রাস, জঙ্গিবাদ, সাম্প্রাদায়িকিতা, ধর্মের নামে অপরাজনীতি বন্ধ করা সম্ভব হবে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: