শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন

শিরোনাম
শিক্ষকদের ক্লাস বাদ দিয়ে রাজপথে না আসার আহ্বান শিক্ষামন্ত্রীর শেখ হাসিনা দেশে ফিরতে চাইলে বন্দি বিনিময় চুক্তির মাধ্যমেই ফিরতে হবে: ত্রাণমন্ত্রী প্রধানমন্ত্রীর কার্যালয়ে ৭৪৬ পদে বড় নিয়োগ ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগে কারাগারে দুই ‘জুলাই যোদ্ধা’ যে রোগে মনে হয় আপনার হাতটি অন্য কেউ নিয়ন্ত্রণ করছে পরিকল্পনা ছাড়া অনার্স কোর্স: কোথাও শিক্ষক আছে ছাত্র নেই, কোথাও উল্টোটা, ক্ষোভ শিক্ষামন্ত্রীর শেখ হাসিনার কারণে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নিরীহ সমর্থকেরাও কষ্ট পাচ্ছেন: দুলু শেখ হাসিনা ও তাঁর দলের কবর হোক জনগণের মনে: জাহেদ উর রহমান চলছে কার্টুন পিপল কমিকস ফেস্ট, আজ শেষ দিন শরীয়তপুরে চরের ফসলি জমিতে ৫০ হাজার গাছ লাগানোর উদ্যোগ প্রশাসনের, আপত্তি কৃষকদের

৫টি সিনেমা থেকে বাদ পড়লেন দীঘি

নিউজ ডেস্ক :: মূলত শিশুশিল্পী হিসেবে পরিচিতি তথা জনপ্রিয়তা পেলেও অভিনেত্রী বা নায়িকা হিসেবে প্রার্থনা ফারদিন দীঘি এখনও নতুন মুখ। সে হিসেবেই এবার বড় পর্দায় নায়িকা হিসেবে কাজ শুরু করেছেন দীঘি। কিন্তু শুরুতেই বড় ধাক্কা খেলেন তরুণ এই অভিনেত্রী। একসঙ্গে পাঁচ-পাঁচটি ছবি থেকে দীঘি বাদ পড়েছেন বলেই শোনা যাচ্ছে।

গত বছর দীঘিকে নিয়ে ছয়টি ছবি নির্মাণের ঘোষণা দেয় প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়া। এরপর আরও কয়েকটি ছবিতে তাকে নেয়ার কথা শোনা যায়। কিন্তু ছয় মাস না যেতেই শাপলা মিডিয়ার বাকি ছবিগুলো থেকে দীঘিকে বাদ দেওয়া হয়েছে বলেই শোনা যাচ্ছে। তার পরিবর্তে অন্য নায়িকা নিয়ে নতুন ছবির কাজ শুরু করেছে প্রযোজনা প্রতিষ্ঠানটি।

জানা যায়, ‘যোগ্য সন্তান’ নামে একটি সিনেমা নির্মাণের ঘোষণা দিয়েছিল শাপলা মিডিয়া। এতে শান্ত খানের বিপরীতে দীঘির অভিনয় করার কথা ছিল। পরিচালনার কথা ছিল কাজী হায়াতের।

এ ব্যাপারে প্রযোজনা প্রতিষ্ঠানটির কর্ণধার সেলিম খানও কথা বলতে না চাইলেও কাজী হায়াৎ বলেছেন, ‘ওই ছবি আর হবে না। সাইনিংয়ের পরই ছবির কাজ বন্ধ হয়ে গেছে। যতদূর জানি, ওই সময়ে যে কটি ছবির সাইনিং ও ঘোষণা দেওয়া হয়েছিল, তার সবগুলো প্রজেক্ট এখন বন্ধ।

‘ধামাকা’ নামে ওপর একটি ছবিরও একই অবস্থা। তবে বর্তমানে দীঘির হাতে রয়েছে একটি মাত্র ছবির কাজ। এর আগে শাপলা মিডিয়া প্রযোজিত ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’ ছবির কাজ শেষে করেন এই তরুণ। এছাড়া ‘তুমি আছ-তুমি নেই’ নামে একটি ছবির কাজও শেষ করেছেন দীঘি।

এনএস/


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: