রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৪:০০ অপরাহ্ন

শিরোনাম
দুই বছর নিষিদ্ধ মাবিয়া, আক্ষেপ করে বললেন— ‘সব দোষ এখন আমারই’ ভুয়া অ্যাপল অ্যালার্টে আইফোন ব্যবহারকারীদের ব্যাংক অ্যাকাউন্ট ঝুঁকিতে সৌদিতে যুদ্ধবিমান পাঠাল পাকিস্তান বৈশাখী লুকে নজরকাড়া ফারিণ আজ থেকে যে ৭ ফিলিং স্টেশনে ফুয়েল পাসে মিলবে তেল মনোনয়ন দিতে যেসব বিষয়ে গুরুত্ব দেওয়া হবে, জানালেন রিজভী পররাষ্ট্রনীতির মূল এজেন্ডা হওয়া উচিৎ রফতানি ও রেমিট্যান্স বাড়ানো: তথ্যমন্ত্রী মুক্তারপুরে ইটবোঝাই ট্রলার ডুবি, ১১ শ্রমিক জীবিত উদ্ধার গোপালগঞ্জ-২ সদর আসনের সাংসদকে উপজেলা পরিষদ ও ২১ ইউপি চেয়ারম্যানের সংবর্ধনা অনুমতি ছাড়াই ফুলবাড়ীতে ফসলি জমিতে পুকুর খনন, স্থানীয়দের মাঝে ক্ষোভ

নোয়াখালীর সুবর্ণচরে পিকআপভ্যান চাপায় এক নারী নিহত,আহত-২

নোয়াখালী প্রতিনিধি :: নোয়াখালীর সুবর্ণচর উপজেলার আট কপালিয়ার সাইফ মার্কেট এলাকায় মালবাহী পিকআপ ভ্যান চাপায় মনোয়ারা বেগম (৪৫) নামের এক অটোরিকশার যাত্রী নিহত হয়েছেন। ঘটনায় নিহতের ছেলে সালা উদ্দিন (২৫) ও অটোরিকশা চালক ইসমাইল হোসেন (৩২) আহত হয়েছেন।

রবিবার বিকাল সাড়ে ৪টার দিকে সাইফ মার্কেট এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত মনোয়ারা বেগম চরজব্বার গ্রামের বৈদ্য বাড়ির নূরুল হকের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিকালে ব্যাটারি চালিত অটোরিকশা যোগে বাড়ী থেকে আট কপালিয়া বাজারের দিকে যাচ্ছিলেন মনোয়ার বেগম ও তার ছেলে। পথে অটোরিকশাটি সাইফ মার্কেট এলাকায় পৌঁছলে সোনাপুর থেকে ছেড়ে আসা একটি পিকআপ ভ্যান অটোরিকশাটিকে পিছন থেকে চাপা দেয়। এতে রিকশাটি ধুমড়েমুছড়ে গিয়ে মনোয়ারা, সালা উদ্দিন ও ইসমাইল হোসেন আহত হন। উপস্থিত লোকজন আহতদের উদ্ধার করে সুবর্ণচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে মনোয়ারা বেগমকে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে স্থানীয় লোকজন পিকআপ গাড়ীটি আটক করলেও চালক পালিয়ে গেছে।

চরজব্বার থানার সহকারি উপ-পরিদর্শক (এএসআই) রাহেনা বেগম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: