শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন

শিরোনাম
শিক্ষকদের ক্লাস বাদ দিয়ে রাজপথে না আসার আহ্বান শিক্ষামন্ত্রীর শেখ হাসিনা দেশে ফিরতে চাইলে বন্দি বিনিময় চুক্তির মাধ্যমেই ফিরতে হবে: ত্রাণমন্ত্রী প্রধানমন্ত্রীর কার্যালয়ে ৭৪৬ পদে বড় নিয়োগ ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগে কারাগারে দুই ‘জুলাই যোদ্ধা’ যে রোগে মনে হয় আপনার হাতটি অন্য কেউ নিয়ন্ত্রণ করছে পরিকল্পনা ছাড়া অনার্স কোর্স: কোথাও শিক্ষক আছে ছাত্র নেই, কোথাও উল্টোটা, ক্ষোভ শিক্ষামন্ত্রীর শেখ হাসিনার কারণে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নিরীহ সমর্থকেরাও কষ্ট পাচ্ছেন: দুলু শেখ হাসিনা ও তাঁর দলের কবর হোক জনগণের মনে: জাহেদ উর রহমান চলছে কার্টুন পিপল কমিকস ফেস্ট, আজ শেষ দিন শরীয়তপুরে চরের ফসলি জমিতে ৫০ হাজার গাছ লাগানোর উদ্যোগ প্রশাসনের, আপত্তি কৃষকদের

নায়ক মান্নার নামে প্রতারণা

নিউজ ডেস্ক :: ঢাকাই সিনেমার তুমুল জনপ্রিয় নায়ক মান্না। তাকে বলা হয় গণমানুষের নায়ক। তার সিনেমা দেখতে হলে হলে ঢল নামতো দর্শকের। প্রয়াত এই সুপারস্টারের মৃত্যুবার্ষিকী আগামী ১৭ ফেব্রুয়ারি।

আর এই দিনটিকে উপলক্ষে চলছে প্রতারণা। একটি চক্রের বিরুদ্ধে মান্নার নাম বিক্রি করে প্রতারণার অভিযোগ তুলেছেন অভিনেতার স্ত্রী শেলি মান্না ও অভিনেতা অমিত হাসান।

তারা জানান, মান্না ভক্ত পান্না চৌধুরী নামে এক ব্যক্তি মান্না ফাউন্ডেশনের সদস্য সংগ্রহ ও মিলাদ মাহফিল আয়োজনের ঘোষণা দিয়েছেন। তিনি জানিয়েছেন, ওই আয়োজনে উপস্থিত থাকবেন নায়ক মান্নার স্ত্রী শেলী মান্না ও চিত্রনায়ক অমিত হাসান। কিন্তু মান্নার স্ত্রী এবং অমিত হাসান দুজনই জানিয়েছেন, এ বিষয়ে তারা কিছুই জানেন না।

প্রয়াত চিত্রনায়ক মান্নার স্ত্রী শেলী বলেন, ‘আমি এই ব্যক্তিকে চিনি না। আমার সঙ্গে তার কোনো যোগাযোগ কিংবা কোনো সম্পর্ক নেই। এমনকি মান্না ফাউন্ডেশনের সদস্যও নন তিনি। তবুও খবর পেয়েছি সে নাকি ফাউন্ডেশনের নাম ভাঙিয়ে মান্নার ভক্ত হিসেবে সদস্য সংগ্রহ করছে। সবাইকে এ বিষয়ে সাবধান থাকার জন্য অনুরোধ করছি।’

শেলী মান্না আরও বলেন, ‘যারা মান্নাভক্ত আছেন তাদেরকে অনুরোধ করব আপনারা কারো কথায় প্রভাবিত হবেন না। মান্না সম্পর্কিত যে কোনো কার্যক্রমের আপডেট একমাত্র আমার পরিচালনাধীন কৃতাঞ্জলী চলচ্চিত্রের ফেসবুক পেজ ‘কৃতাঞ্জলি’ ও ফেসবুক গ্রুপ ‘মান্না অফিসিয়াল’ থেকে পাওয়া যাবে। এরবাইরে আর কোনো তথ্য বিশ্বাস করবেন না। এতে প্রতারিত হতে পারেন।’

প্রযোজনা প্রতিষ্ঠান কৃতাঞ্জলি চলচ্চিত্র থেকে জানানো হয়েছে এই ধরনের বিষয়ের সাথে যারা জড়িত আছেন তাদের সতর্ক করা হচ্ছে। এরপরও সতর্ক না হলে তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।

চিত্রনায়ক অমিত হাসানের নাম ব্যবহার করা হলেও তিনি এই মান্না ভক্ত পান্নাকে চেনেন না বলে দাবি করেছেন। তিনি বলেন, ‘তাকে আমি চিনিই না। আমার নাম সে ব্যবহার করেছে। বেশ কয়েকজনের মুখে খবরটি শুনে অনেকটা আতঙ্কিত হয়েই শেলী ভাবিকে বিষয়টি অবহিত করেছি আমি। তিনিও তাকে চেনেন না।

পান্না চৌধুরী মান্না ফাউন্ডেশনের কমিটির কোনো সদস্য না হয়েও সদস্য সংগ্রহের জন্য মান্নার ভক্তদের ফেসবুক ফ্যানপেজ ও গ্রুপগুলোতে পোস্ট করেছেন; যা অন্যায় ও প্রতারণা। সেখানে অনুমতি ছাড়া তিনি আমার নামও ব্যবহার করেছেন। আমি ওই ব্যক্তিকে বলব এই সকল প্রতারণা থেকে সরে দাঁড়ান।’

প্রসঙ্গত, গত ২৫ জানুয়ারি পান্না চৌধুরী একটি স্ট্যাটাস দেন। সেখানে তিনি লেখেন, ‘১৭ই ফেব্রুয়ারী ২০২১ মান্না ভাইয়ের ১৩ তম প্রয়াণ দিবস। মান্না ভাইয়ের মৃত্যুর পর ২০০৯ সালের ১৪ ই এপ্রিল গঠন করা হয় মান্না ফাউন্ডেশন। মান্নার প্রয়ান দিবসে নায়কের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করতে ১৭ ফেব্রুয়ারী যারা মান্না ভাইয়ের কবর জিয়ারত ও বাদ যোহর মান্না ভাইয়ের কবর সংলগ্ন এলেঙ্গা বাগানবাড়ি মসজিদে মিলাদ মাহফিল এবং দোয়ায় অংশ নিবেন তারা নাম ও ফোন দিয়ে সাহায্য করুন।’

তবে ২ ফেব্রুয়ারি পান্নার ওই স্ট্যাটাসে কোথাও শেলী মান্না বা অমিত হাসানের নাম পাওয়া যায়নি।

এলএ/এএসএম


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: