বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন

শিরোনাম
স্বৈরাচারের ভূত এখনও রয়ে গেছে: তারেক রহমান মওলানা ভাসানীর কবর জিয়ারত করলেন তারেক রহমান বরিশালে ঐক্যের বন্ধনে ব্যতিক্রমী আয়োজনে গুঠিয়ায় ভেদাভেদহীন বর্ষবরণ উৎসব গোপালগঞ্জে বর্ণিল উৎসবে ১৪৩৩-কে বরণ: বৈশাখী শোভাযাত্রা ও সুরের মূর্ছনায় মাতোয়ারা জেলাবাসী নড়াইলে বাংলা বর্ষবরণ উপলক্ষে জমজমাট লাঠি খেলা অনুষ্ঠিত কালিয়াকৈর প্রেসক্লাবের উদ্যোগে পহেলা বৈশাখ উদযাপন শিবালয়ে সামাজিক অবক্ষয় রোধে ৪৯টি মসজিদের ইমাম এবং কমিটির আলোচনা সৎসঙ্গ শিল্পী গোষ্ঠীর উদ্যেগে আলোচনা সভা কবিতা পাঠ ও সাংস্কৃতিক অনুষ্ঠান ডোমারে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার: পরকীয়া নিয়ে স্বামী–পরিবারের অভিযোগ নড়াইলের লোহাগড়ায় বিনামুল্যে উফশী আউশ ধানের বীজ ও সার বিতরণ

৯ রান করেও তামিমের বিশ্বরেকর্ড!

নিউজ ডেস্ক :: আরও একবার নিজের গড়া বিশ্ব রেকর্ড পুনরুদ্ধার করলেন তামিম ইকবাল। দ্বিতীয়বারের মতো ক্রিকেট ইতিহাসের একমাত্র ব্যাটসম্যান হিসেবে নির্দিষ্ট কোনও দেশের হয়ে তিন ফরমেটেই সর্বোচ্চ রান সংগ্রাহক হলেন বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক ও দেশসেরা এই ওপেনার।

ওয়ানডে (৭৩৬০) এবং টি-টোয়েন্টিতে (১৭৫৮) আগে থেকেই বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন তামিম। তবে টেস্টে মুশফিকুর রহিমের থেকে ৮ রান পিছিয়ে থেকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলতে নামেন তিনি। এবার সাদা পোশাকের শ্রেষ্ঠত্বও নিজের দখলে নিলেন এই বাঁহাতি ব্যাটসম্যান।

আজ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম টেস্টে টস জিতে ক্যারিবিয়ানদের ফিল্ডিংয়ের আমন্ত্রণ জানান বাংলাদেশ দলপতি মোমিনুল হক সৌরভ। যেখানে আগে ব্যাট করতে নেমে দুটি চার হাঁকানোর পর শ্যানন গ্যাব্রিয়েলের বলে সিঙ্গেল নিয়ে মুশফিককে টপকে যান তামিম। সেই সাথে আরও একদফা কোনও নির্দিষ্ট দেশের হয়ে সব ফরমেটেই সর্বোচ্চ রান সংগ্রাহক বনে গেলেন এই ব্যাটসম্যান।

এদিকে, দ্বিতীয়বারের মতো রেকর্ডটি গড়ার দিনে অবশ্য সবাইকেই হতাশ করেন তামিম। ফিরে যান মাত্র ৯ রান করেই। এরপর নাজমুল হোসাইন শান্তকে নিয়ে দেখে শুনে খেলে যাচ্ছিলেন অপর ওপেনার সাদমান ইসলাম অনিক। তবে লাঞ্চের ঠিক আগেই বোকার মতো রান আউটে কাটা পড়ে সাজঘরে ফিরতে হয় শান্তকে।

ফেরার আগে অনিকের সঙ্গে ১১২ বলে ৪৩ রানের জুটি গড়েন এই বাঁহাতি। ৫৮ বলে ২৫ রান আসে তার ব্যাট পঞ্চম ম্যাচ খেলতা নামা নাজমুল হোসাইনের ব্যাট থেকে। যাতে ৬৬ রানে দ্বিতীয় উইকেট হারায় বাংলাদেশ। তবে ৩৩ রান নিয়ে অধিনায়ক মোমিনুল হককে সঙ্গ দিচ্ছেন সাদমান।

এই টেস্টে বাংলাদেশ একাদশে আছেন সাকিব আল হাসান। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ ওয়ানডেতে কুঁচকিতে চোট পেয়ে মাঠ ছেড়েছিলেন এই অলরাউন্ডার।

এনএস/


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: