বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন

শিরোনাম
ফ্যাসিস্ট কার্যক্রম নিষিদ্ধ আ. লীগকে পুনর্বাসনের সুযোগ জনগণ দেবে না: মাওলানা আবদুল হালিম কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতাকে ডিম-পানি খাইয়ে পুলিশে তুলে দিলেন যুবদল নেতা হুয়াং পদে ফেরার আগে এনভিডিয়ার পর্ষদকে আরও গোপন সম্পর্কের কথা জানান বেলিংহামের জাদুতে রিয়ালের ৫ গোলের উৎসব বুধবার দেশব্যাপী জামায়াতের বিক্ষোভ সফল করার আহ্বান গোপালগঞ্জের ১০১ ব্যক্তি-প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দ জাতিসংঘের বৈশ্বিক এআই হ্যাকাথনে চ্যাম্পিয়ন বাংলাদেশ প্রেমের প্রস্তাবে সাড়া না পেয়ে কিশোরীকে অপহরণ, যুবকের ১৪ বছরের কারাদণ্ড উন্মুক্ত, নিরাপদ, সুরক্ষিত ও অন্তর্ভুক্তিমূলক সাইবার স্পেস গড়ে তোলার প্রত্যয় সরকারের দেশের প্রতি আটজনে একজন ডায়াবেটিসে আক্রান্ত

সিলেট সদরে ভূমি অফিসের নতুন ভবন তৈরির কার্যক্রম শুরু

সিলেট প্রতিনিধি :: সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের কাকুয়ারপারে হতে যাচ্ছে সদর উত্তরকাছ ভূমি অফিস।সরকারি খাসজমিতে এই অফিস তৈরির লক্ষ্যে চলছে তাদের কার্যক্রম।

কিন্তু খাস জমির বৃহৎ অংশে প্রভাবশালী ব্যক্তির স্থাপনা ও বাউন্ডারি দেয়াল থাকায় ব্যাহত হচ্ছিল ভূমি অফিস তৈরির কার্যক্রম। আজ সদর উপজেলার কাকুয়ারপারে কোটি টাকা মূল্যের এসব জমি দখলমুক্ত করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ফারিয়া সুলতানা।

উপজেলা ভূমি অফিস সূত্রে জানা গেছে, খাদিমনগর ইউনিয়ন ভূমি অফিসের এই মৌজায় সরকারি খাস জমি স্থানীয় প্রভাবশালী দীর্ঘদিন ধরে ভোগদখল করছিল। যার বর্তমান বাজার মূল্য আনুমানিক কোটি টাকা।

সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারিয়া সুলতানা জানান, উত্তর কাছ ভূমি অফিস এখানে হস্থান্তর হবে,এজন্য এই খাসভূমিতে বিল্ডিং নির্মাণ করা হবে,কিন্তু বৃহৎ জায়গা অবৈধ বেদখল ছিল,যারা দখল করে রেখেছিল তাদের বার বার তাগিদ দেয়ার পরেও তারা নিজ দায়িত্বে বাউন্ডারি ও স্থাপনা সরিয়ে না নেয়ায় এয়ারপোর্ট থানা পুলিশের অসহায় এই জায়গা দখল মুক্ত করেছি।পর্যায়ক্রমে এই এলাকার সকল খাস জমি অবৈধ দখলমুক্ত করা হবে।

এসময় উপস্থিত ছিলেন ওয়ার্ডের মেম্বার নাজিম উদ্দিন ইমরান, কাকুয়ারপার পঞ্চায়েত কমিটির সাধারন সম্পাদক নজমুল আলম,এয়ারপোর্ট থানার এ এস আই পলাশ সহ অন্যান্য স্থানীয় ব্যাক্তিবর্গ।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: