শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন

শিরোনাম
শিক্ষকদের ক্লাস বাদ দিয়ে রাজপথে না আসার আহ্বান শিক্ষামন্ত্রীর শেখ হাসিনা দেশে ফিরতে চাইলে বন্দি বিনিময় চুক্তির মাধ্যমেই ফিরতে হবে: ত্রাণমন্ত্রী প্রধানমন্ত্রীর কার্যালয়ে ৭৪৬ পদে বড় নিয়োগ ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগে কারাগারে দুই ‘জুলাই যোদ্ধা’ যে রোগে মনে হয় আপনার হাতটি অন্য কেউ নিয়ন্ত্রণ করছে পরিকল্পনা ছাড়া অনার্স কোর্স: কোথাও শিক্ষক আছে ছাত্র নেই, কোথাও উল্টোটা, ক্ষোভ শিক্ষামন্ত্রীর শেখ হাসিনার কারণে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নিরীহ সমর্থকেরাও কষ্ট পাচ্ছেন: দুলু শেখ হাসিনা ও তাঁর দলের কবর হোক জনগণের মনে: জাহেদ উর রহমান চলছে কার্টুন পিপল কমিকস ফেস্ট, আজ শেষ দিন শরীয়তপুরে চরের ফসলি জমিতে ৫০ হাজার গাছ লাগানোর উদ্যোগ প্রশাসনের, আপত্তি কৃষকদের

বাংলাদেশে আসছে ‘টম অ্যান্ড জেরি’

নিউজ ডেস্ক :: আগামী ২৬ ফেব্রুয়ারি বাংলাদেশে আসছে জনপ্রিয় দুই কার্টুন চরিত্র নিয়ে নির্মিত সিনেমা ‘টম অ্যান্ড জেরি’। বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে তাল মিলিয়ে ছবিটি দেখা যাবে বাংলাদেশের প্রেক্ষাগৃহেও। স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে।

শৈশব থেকে এই দুই কার্টুন চরিত্রের সঙ্গে অনেকেই পরিচিত। অনেকে শৈশবকে ফিরে পেতে এখনো টম অ্যান্ড জেরিকে বেছে নেন বিনোদনের অনুষঙ্গ হিসেবে। বিশেষ করে বিচ্ছু বিড়াল আর ইঁদুরের মজার মজার দুষ্টুমি। তাদের সঙ্গে রাগী দারোয়ান কুকুর বুলডগসহ প্রতিটি চরিত্র দর্শকদের কাছে আজও আগের মতোই প্রিয়।

দর্শকপ্রিয়তার কথা বিবেচনা করে ১৯৯২ সালে টম অ্যান্ড জেরিকে নিয়ে নির্মিত হয়েছিল সিনেমা। আবারও নতুন করে বড় পর্দায় হাজির হচ্ছে সবার প্রিয় বিড়াল ও ইঁদুরটি। সিনেমাটির ট্রেলারও ইতিমধ্যে দর্শকরা উপভোগ করেছেন।

ওয়ার্নার ব্রাদার্স যে টম অ্যান্ড জেরি সিনেমা নিয়ে আসছে তা শুধু অ্যানিমেশননির্ভর নয়। এখানে টম আর জেরির অবয়ব এবং তাদের নানা কাণ্ডকারখানা ফুটিয়ে তুলতে ব্যবহার করা হচ্ছে অত্যাধুনিক প্রযুক্তির অ্যানিমেশন। তবে সিনেমার বাকি অংশজুড়ে অভিনয় করবে মানুষেই।

এআই//


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: