শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন

শিরোনাম
শিক্ষকদের ক্লাস বাদ দিয়ে রাজপথে না আসার আহ্বান শিক্ষামন্ত্রীর শেখ হাসিনা দেশে ফিরতে চাইলে বন্দি বিনিময় চুক্তির মাধ্যমেই ফিরতে হবে: ত্রাণমন্ত্রী প্রধানমন্ত্রীর কার্যালয়ে ৭৪৬ পদে বড় নিয়োগ ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগে কারাগারে দুই ‘জুলাই যোদ্ধা’ যে রোগে মনে হয় আপনার হাতটি অন্য কেউ নিয়ন্ত্রণ করছে পরিকল্পনা ছাড়া অনার্স কোর্স: কোথাও শিক্ষক আছে ছাত্র নেই, কোথাও উল্টোটা, ক্ষোভ শিক্ষামন্ত্রীর শেখ হাসিনার কারণে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নিরীহ সমর্থকেরাও কষ্ট পাচ্ছেন: দুলু শেখ হাসিনা ও তাঁর দলের কবর হোক জনগণের মনে: জাহেদ উর রহমান চলছে কার্টুন পিপল কমিকস ফেস্ট, আজ শেষ দিন শরীয়তপুরে চরের ফসলি জমিতে ৫০ হাজার গাছ লাগানোর উদ্যোগ প্রশাসনের, আপত্তি কৃষকদের

উচ্ছ্বসিত বিদ্যা বালান

নিউজ ডেস্ক :: বলিউড অভিনেত্রী বিদ্যা বালান। ক্যারিয়ারে সেরা সেরা সিনেমা উপহার দিয়েছেন তিনি। তবে এবারই প্রথম অস্কার দৌঁড়ে ছুটছেন অভিনেত্রী। ‘নটখট’ চলচ্চিত্র দিয়েই তার যাত্রা শুরু।

শান ব্যাসের পরিচালিত এই স্বল্প দৈর্ঘ্যের চলচ্চিত্রটি ২০২১ সালের অস্কার পুরস্কারের ‘বেস্ট শট ফিল্ম’ বিভাগে মনোনীত হয়েছে। লিঙ্গ বৈষম্যের ওপর তৈরি এই চলচ্চিত্রে বিদ্যা বালানের পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছে শিশুশিল্পী সানিকা প্য়াটেল।

চলচ্চিত্রটির প্রযোজক বিদ্যা নিজেই। রনি স্ক্রুওয়ালার সঙ্গে যৌথভাবে এর প্রযোজনা করেছেন তিনি। ইতিমধ্যেই ভারতে এবং বেশ কয়েকটি আন্তর্জাতিক মঞ্চে প্রশংসিত হয়েছে বিদ্যা বালানের এই চলচ্চিত্র।

এ নিয়ে বেশ উচ্ছ্বসিত বিদ্যা বালান। তিনি লেখেন, ‘আমি অত্যন্ত উচ্ছ্বসিত যে আমাদের চলচ্চিত্র ‘নটখট’ অস্কার ২০২১-এর জন্য মনোনীত হয়েছে।’

বিদ্যার ‘নটখট’ যে অস্কারে মনোনীত হয়েছে, সেই সংবাদ আগেই টুইটে শেয়ার করেছিলেন দেশি গার্ল প্রিয়াঙ্কা। ‘নটখট’-এর সমস্ত কলাকুশলীদের অভিনন্দনও জানান তিনি।

চলচ্চিত্রে বিদ্যাকে দেখা গেছে একেবারেই ডি-গ্ল্যাম লুকে। আটপৌরে শাড়ি, মাথায় ঘোমটা, গলায় মঙ্গলসূত্র, মুখে জমকালো মেকআপের চিহ্ন মাত্র নেই, অভিনেত্রীকে একেবারে নতুন রূপে পর্দায় মেলে ধরেছেন পরিচালক।

‘নটখট’র পরিচালক শান ব্যাস-এর আগে মাসান, জুবানের মতো চলচ্চিত্রের প্রযোজক ছিলেন।
এসএ/


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: