রবিবার, ৩১ মে ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন

শিরোনাম
তৃণমূলের অভিষেকের ওপর হামলা, শার্ট ছিঁড়ে ডিম-জুতা নিক্ষেপ চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত নড়াইলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী পালিত রিকাবীবাজারে পুনঃ খাল খনন কার্যক্রম পরিদর্শনে জেলা প্রশাসক শাহাদাত বার্ষিকীতে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী আজ লক্ষ্মীপুরে ড. মুজাফফর আহমদ চৌধুরী স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন কুরবানিতে ২২ থেকে ২৩ লাখ পশু অবিক্রীত ট্রাম্পের ১.৮ বিলিয়ন ডলারের তহবিল স্থগিত কাপুর পরিবারে আবার বিয়ের ঘণ্টাধ্বনি, পাত্রী কে

নোয়াখালীতে করোনা পরীক্ষার ল্যাব উদ্বোধন

বেগমগঞ্জ প্রতিনিধি : অনেক অপেক্ষার পর অবশেষে নোয়াখালী আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজে উদ্বোধন হলো করোনা পরীক্ষার ল্যাব। রবিবার বিকালে জেলার বেগমগঞ্জ চৌরাস্তাস্থ কলেজের ৬ষ্ঠ তলায় এ ল্যাবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন নোয়াখালী-৩ আনের সাংসদ মামুনুর রশিদ কিরণ।

এসময় উপস্থিত ছিলেন কলেজ অধ্যক্ষ প্রফেসর ডা. আব্দুস ছালাম, বেগমগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ওমর ফারুক বাদশা, জেলা স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি ডা. ফজলে এলাহী খান এনাম, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমানসহ অনেকে।

আজ দুটি ডেমো ননুমা টেস্টের মধ্য দিয়ে শুরু ল্যাব। আগামী তিনদিন থেকে এক সপ্তাহ চলবে এ ডেমো টেস্ট। তিনদিন থেকে এক সপ্তাহ পরই মূলত রোগীর নমুনা সরাসরি আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজের ল্যাবে পরীক্ষা করা হবে। প্রতিদিন এ ল্যাবে ৯২টি করে করোনা রোগীর নমুনা পরীক্ষা যাবে।

নোয়াখালী জেলা ছাড়াও আশপাশের জেলাগুলোর করোনা পরীক্ষা হবে এ ল্যাবে। এর ফলে কোনো পরীক্ষার জন্য আর এক সপ্তাহ থেকে দশ দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে না এ অঞ্চলের মানুষকে।

জেলা স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি ডা. ফজলে এলাহী খান ও কলেজ কর্তৃপক্ষ জানান, প্রত্যেক উপজেলা থেকে ট্যাকনোলজিস্টরা নমুনা সংগ্রহ করবে। ওই নমুনা নির্দিষ্ট এ্যাম্বুলেন্সের মাধ্যমে মেডিকেল কলেজে আসবে এবং এখানে তা পরীক্ষা করে সংশ্লিষ্টদের পরীক্ষার ফলাফল জানিয়ে দেওয়া হবে। সরাসরি কলেজে কোনো প্রকার নমুনা সংগ্রহ করা হবে না।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: